বুধবার ১০ জুন ২০২৬ ১৮:০৬:২১ পিএম
শিরোনাম কৃষি ব্যাংকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা        বগুড়ার এসপি কর্তৃক গাবতলী থানার ওসিসহ ৩ কর্মকর্তাকে সম্মাননা প্রদান        ওমান উপকূলে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দুই নাবিক নিখোঁজ       উষ্ণ বরণ ও ফুলেল শুভেচ্ছা: পবিপ্রবিতে নতুন ভিসি       বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু        বাজেটে শিল্পবান্ধব নীতি ও প্রণোদনা চাই সৈয়দ শাফকাত আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, সায়হাম নিট কম্পোজিট লিমিটেড, হবিগঞ্জ      
জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক :
Published : Tuesday, 2 June, 2026
জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই: জামায়াত আমির
বর্তমান সরকারের বিগত তিন মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, "এই মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা ঠিক হবে না। তবে এটুকু নিশ্চিত করে বলা যায়, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই। দেশ এখন জনগণের প্রত্যাশার বিপরীত দিকে চলছে।"

মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেটের সোনাতলা এলাকায় সম্প্রতি নির্মম নির্যাতনের শিকার হয়ে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা প্রকাশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, "মাত্র এক মাসের ব্যবধানে পুনরায় জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের ওপর এক ধরনের জুলুম। যদি মূল্যবৃদ্ধি করতেই হতো, তবে তা জাতীয় সংসদে আলোচনা করে করা উচিত ছিল। কিন্তু জনগণ যখন ঘুমিয়ে ছিল, তখন রাতের আঁধারে তেলের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণার শামিল।"

সিলেটের শিশু ফাহিমা হত্যাকাণ্ডের বিচার দাবি করে জামায়াত আমির বলেন, "এই হত্যা মামলার বিচার যদি দীর্ঘসূত্রিতার বেড়াজালে আটকে যায়, তবে আমরা ধরে নেব এই বিচার আর হবে না। ঢাকার পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুত গতিতে এগোচ্ছে, ঠিক তেমনি ফাহিমা হত্যার বিচারও আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। সরকারকে এই বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা দিতে হবে।"


তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "অপরাধীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনা সরকারের প্রধান দায়িত্ব। সরকার যদি সেই মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে তাদের ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই।"

এর আগে ডা. শফিকুর রহমান নিহত শিশু ফাহিমার স্বজনদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন। এ সময় ফাহিমার সমবয়সী শিশুরা রাস্তার পাশে দাঁড়িয়ে প্লেকার্ড হাতে নিয়ে এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও খুনিদের ফাঁসির দাবি জানায়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com