| শিরোনাম |
|
ইসলামী ব্যাংকেের গ্রাহকদের উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
খাজা ময়েনউদ্দিন চিশতি কুড়িগ্রাম প্রতিনিধ
|
ইসলামী ব্যাংকের গ্রাহকদের আস্থা ও সুশাসন নিশ্চিত করতে ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল, ব্যাংকের পরিবেশ ধ্বংসকারী ক্ষমতা লোভী কুচক্রী এএমডি কামাল উদ্দিন জসিমকে অবিলম্বে বহিষ্কার, ব্যাংকের দৈনন্দিন কাজে অবৈধ হস্তক্ষেপ ও দৃশ্যমান উন্নতি করতে না পারার দায়ে চেয়ারম্যান ড: জুবায়ের রহমানের পদত্যাগ ও ইসলামী ব্যাংকের গভর্নর এর অবৈধ হস্তক্ষেপ, ইসলামী ব্যাংকিং খাত ধ্বংসের পায়তারা বন্ধ, গ্রাহকদের উপর পুলিশি হামলা এবং অবিলম্বে এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন হয়েছে ৷মঙ্গলবার ২ জুন সকাল ১১ টায় কুড়িগ্রাম ঘোষপাড়াস্থ ইসলামি ব্যাংকের সামনে ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ এর আয়োজনে আ্যড: তাজুল ইসলাম সরদার এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট গ্রাহক ও শিক্ষাবিদ মো: মতিউর রহমান, মো: শামসুল হুদা, মো: আব্দুল হাই ও আ্যড: জাহাঙ্গীর আলম সহ ব্যাংকের গ্রাহকবৃন্দ। অ্যডভোকেট তাজুল ইসলাম সরদার বলেন। বিগত ফ্যাসিস্ট আমলে ইসলামি ব্যাংককে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল ভাগ্যক্রমে বিগত দেড়বছরে ইসলামি ব্যাংকের কিছুটা সুনাম ফিরিয়ে আসতে শুরু করলে বর্তমান সরকার নগ্ন হস্তক্ষেপের পরিকল্পনা করতেছে। কিন্তু আমরা সারা বাংলাদেশের যত ইসলামি ব্যাংকের গ্রাহক আছি বর্তমান সরকারের অবৈধ পরিকল্পনা বাস্তবায়ন হতে দিব না। তিনি আরো বলেন ইসলামি ব্যাংকের ফ্যাসিস্ট আমলের ধ্বংসের প্রবক্তা এস আলম গ্রুপের প্রকাশ্য বিচারের দাবি জানান। |