মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৪:০৬:১২ এএম
শিরোনাম সুন্দরবনের উপকূলে বারোমাসি কাটিমন আমের বিপ্লব কৃষক মুকুলের সফলতায় বদলে যাচ্ছে কৃষির চিত্র       ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচজন গ্রেপ্তার        চট্টগ্রাম নগর যুবদলের আনন্দ মিছিল       এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ, কলেজ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি       জিয়ার শাহাদত বার্ষিকীতে বগুড়ায় আইনজীবী ফোরমের দোয়া ও খাদ্য বিতরণ       হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব-বোন মাছুমা হাদি       প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে: খাদ্য প্রতিমন্ত্রী      
বাউফলে পাইপ বসানোর টাকা নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১, আহত ৭
মাসুম বিল্লাহ বাউফল উপজেলা প্রতিনিধি:
Published : Wednesday, 3 June, 2026
বাউফলে পাইপ বসানোর টাকা নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১, আহত ৭
পটুয়াখালীর বাউফলে পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোর খরচের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রবিন হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে। বুধবার সকাল আটটার দিকে উপজেলার কালাইয়া লঞ্চঘাটের পূর্ব পাশে হাওলাদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জন্য একটি পাইপ স্থাপনের উদ্যোগ নেন রবিন হাওলাদার। এ জন্য তিনি প্রতিবেশীদের কাছে অর্থ সহযোগিতা চান। তবে প্রতিবেশী আনন্দ ব্যাপারীর পরিবারের সদস্যরা টাকা দিতে অস্বীকৃতি জানালে গতকাল দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে আজ সকাল সাড়ে সাতটার দিকে রবিন পুকুরপাড়ে দাঁত ব্রাশ করতে গেলে আনন্দ ব্যাপারী ও তার ছেলে রবিনসহ তাদের পরিারের সদস্যদের সঙ্গে পুনরায় কথা কাটাকাটি শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে রবিনের পক্ষের আরও ৩ জন এবং আনন্দ ব্যাপারীর পক্ষের ৩ জনসহ মোট ৭ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিনকে মৃত ঘোষনা করেন।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় আনন্দ ব্যাপারী ও তার দুই ছেলেসহ মোট ৪ জনকে গ্রেফতার  করা হয়েছে। পুলিশি তদন্ত চলমান রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com