বুধবার ১০ জুন ২০২৬ ১৮:০৬:৩১ পিএম
শিরোনাম ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ       গুরু আনতে গিয়ে ধ র্ষ ণের শিকার শিশু, বৃদ্ধের বিরুদ্ধে মামলা       তদন্তের গ্যাঁড়াকলে নাসির-তামিমার নিষ্কৃতি: দৃষ্টান্তমূলক ৭ বছরের সাজা না হওয়ায় কাঠগড়ায় ন্যায়বিচার       কৃষি ব্যাংকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা        বগুড়ার এসপি কর্তৃক গাবতলী থানার ওসিসহ ৩ কর্মকর্তাকে সম্মাননা প্রদান        ওমান উপকূলে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দুই নাবিক নিখোঁজ      
র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জে 'মিতা বেগম' হত্যা মামলার ১ জন পলাতক আসামি গ্রেফতার
জিয়াউর রহমানঃসুনামগঞ্জ জেলা প্রতিনিধি
Published : Wednesday, 3 June, 2026
র‍্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জে 'মিতা বেগম' হত্যা মামলার ১ জন পলাতক আসামি গ্রেফতার
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম মিতা বেগম ও বিবাদীগণ সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন বাগবাড়ি (কান্দাহাটি) এলাকার বাসিন্দা। ঘটনার দিন গত ২৯/০৫/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক সন্ধ্যা ১৮.১০ ঘটিকার সময় ভিকটিমের ফুপাতো ভাই উজ্জল মিয়া ০৮নং বিবাদী অলি মিয়ার কাছে তার পাওনা ৭,৫০০/- টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অন্যান্য বিবাদীগণসহ উজ্জল মিয়াকে লাঠিসোটা দিয়ে মারপিট করে মারাত্মক জখম করে। তখন জখমী উজ্জল মিয়ার চিৎকার শুনে ভিকটিম ও তার মা ঘটনাস্থলে এগিয়ে এসে বিবাদীদের বদল হতে তাকে উদ্ধার করে বাড়িতে গাঠিয়ে দেন। 

একই দিন আনুমানিক সন্ধ্যা ১৮:২০ ঘটিকার সময় ভিকটিমের চিৎকার শুনে তার মাতা এগিয়ে এসে দেখতে পান যে, সকল বিবাদীগণ ভিকটিমকে মারপিট করে চুলের মুষ্টি ধরে টেনে ঘরের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিবাদীগণ ভিকটিমকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এক পর্যায়ে ০১নং বিবাদী টিটু মিয়া তার হাতে থাকা গাছের ডাল দিয়ে প্রাণে হত্যার উদ্দেশ্যে ভিকটিমের মাথার ডানপাশে আঘাত করলে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়েন। বিবাদীদের মারপিটের কারনে ভিকটিম অজ্ঞান হয়ে পড়লে বিবাদীগণ ভিকটিমকে মৃত ভেবে ঘটনাস্থল হতে চালে যায়। গরবর্তীতে ভিকটিমকে উদ্ধার কায় দিয়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভিকটিমের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গত ৩০/০৫/২০২৬ খ্রি. তারিখ রাত অনুমান ০০.১০ ঘটিকার সময় ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এবং সিপিসি-৩, সুনামগঞ্জ এর একটি যৌথ আভিযানিক অদ্য ০৩ জুন ২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ০১.০৫ ঘটিকার সময় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ঢোলাখাল শিমুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার দিরাই থানার মামলা নং- ০১, তারিখঃ ০১/০৬/২৬ খ্রিঃ, ধারা: ১৪৩/৩২৩/৩০২/১১৪ পেনাল কোড ১৮৬০, এর মূলে সুনামগঞ্জের দিরাইয়ে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে 'মিতা বেগম' হত্যা মামলার এজাহারনামীয় ০৪নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি- খাদিজা বেগম (২৩), স্বামী- টিটু মিয়া, সাং- নতুন ৰাণবাড়ী, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com