বুধবার ১০ জুন ২০২৬ ১৭:০৬:৪৩ পিএম
শিরোনাম কৃষি ব্যাংকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত       সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যা        বগুড়ার এসপি কর্তৃক গাবতলী থানার ওসিসহ ৩ কর্মকর্তাকে সম্মাননা প্রদান        ওমান উপকূলে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দুই নাবিক নিখোঁজ       উষ্ণ বরণ ও ফুলেল শুভেচ্ছা: পবিপ্রবিতে নতুন ভিসি       বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু        বাজেটে শিল্পবান্ধব নীতি ও প্রণোদনা চাই সৈয়দ শাফকাত আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, সায়হাম নিট কম্পোজিট লিমিটেড, হবিগঞ্জ      
নেত্রকোনায় সুদের টাকা নিয়ে তর্কের জেরে দায়ের কূপে যুবক নিহত, মা-ছেলে আটক
নেত্রকোনা প্রতিনিধি :
Published : Wednesday, 3 June, 2026
নেত্রকোনায় সুদের টাকা নিয়ে তর্কের জেরে দায়ের কূপে যুবক নিহত, মা-ছেলে আটক
নেত্রকোনার কেন্দুয়ায় সুদের টাকা নিয়ে তর্কের জেরে প্রতিপক্ষের দায়ের কূপে মিলন মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় অভিযুক্ত মা ছেলেকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার দলপা কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মিলন মিয়া উপজেলার দলপা ইউনিয়নের দলপা কান্দাপাড়া গ্রামের আমজুদ আলীর ছেলে।

আটক মা-ছেলে একই গ্রামের হাবিয়া বেগম(৫৫) ও ইমন মিয়া(২২)।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

​স্থানীয় ও পুলিশ  সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের পাওনা টাকা লেনদেন নিয়ে মিলন মিয়ার সাথে ইমন মিয়ার মায়ের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে ইমন এই ঘটনা দেখে মিলনকে দা দিয়ে গলার বাম পাশে কূপ দেয়। এতে মিলন মিয়া গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত ইমন ও তার মা হাবিয়া কে আটক করে গাছের সাথে বেঁধে রাখে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্ত মা ও ছেলেকে আটক করে।

ওসি মেহেদী মাকসুদ বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মা-ছেলে দুইজনকে আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com