| শিরোনাম |
|
ফুলপুরে নিখোঁজ মরিয়মের মরদেহ নদী থেকে উদ্ধার
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
|
ময়মনসিংহের ফুলপুরে খেলতে গিয়ে নদীতে পড়ে মরিয়ম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শিশু মরিয়ম উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা গ্রামের হারেজ আলীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকালে প্রতিদিনের মতোই বাড়ির পাশে মালঝি নদীর ধারে খেলা করছিল ছোট্ট মরিয়ম। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার সকালে নদী থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। |