| শিরোনাম |
|
যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে কিশোরগঞ্জে আনন্দ মিছিল
বুরহান খান, কিশোরগঞ্জ প্রতিনিধি
|
কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ জুন) বিকেলে শহরের পুরানথানা ট্রাফিক পুলিশ মোড় থেকে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরানথানা ট্রাফিক পুলিশ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা (মারুফ মিয়া)। এ সময় নেতাকর্মীরা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় সন্তোষ প্রকাশ করে বলেন, নতুন কমিটির মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত ও গতিশীল হবে। সমাবেশে বক্তব্যকালে মারুফ আল মোস্তফা বলেন, “এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে যুবদল আগামী দিনে আরও বেশি সুসংগঠিত ও গতিশীল হবে। সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি যুব সমাজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের নেতাদের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। নির্বাচিত নেতৃবৃন্দ হলেন সাইদুর রহমান (সহ-সভাপতি), খন্দকার আল আশরাফ মামুন (যুগ্ম সাধারণ সম্পাদক), মজিবর রহমান ভূঁইয়া সবুজ (সহ-সাধারণ সম্পাদক), আশরাফ জালাল খান মনন (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক), অ্যাডভোকেট মর্তুজা কামাল মোস্তাক (আইন বিষয়ক সম্পাদক), অ্যাডভোকেট মাহবুব আলম আকতার (মানবাধিকার বিষয়ক সম্পাদক) এবং সালাহউদ্দিন আহমেদ শাহীন সদস্য। বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতাদের দক্ষতা, রাজনৈতিক প্রজ্ঞা ও সাংগঠনিক অভিজ্ঞতার মাধ্যমে যুবদল আরও শক্তিশালী হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে তাঁদের সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। |