শনিবার ১৮ জুলাই ২০২৬ ২০:০৭:১০ পিএম
শিরোনাম টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ       জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত        কুড়িগ্রামে একটি কলেজের অবৈধ ভাবে উপাধ্যক্ষের দায়িত্ব সমালোচিত প্রশাসন       নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু        গাবতলীর দুর্গাহাটায় বৃক্ষরোপণকালে লালু ও জাকির        রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর       মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল      
মোবাইল ফোনের সূত্র ধরে পিরোজপুরে যৌথ অভিযানে শটগান উদ্ধার, যুবক আটক
মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর:
Published : Monday, 8 June, 2026
মোবাইল ফোনের সূত্র ধরে পিরোজপুরে যৌথ অভিযানে শটগান উদ্ধার, যুবক আটক
পিরোজপুরে পুলিশের টহল অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে একটি শটগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সজীব সরদার (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাতে কাউখালী থানা পুলিশের একটি টহল দল সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সজীব সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শটগানসহ তার ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রটির বিষয়ে তথ্য দেন এবং পিরোজপুর সদর উপজেলার জুসখোলা এলাকায় তার বাড়ির পাশে অস্ত্রটি রাখা রয়েছে বলে জানান।
পরে রবিবার (৭ জুন) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত পিরোজপুর সদর থানা ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে জুসখোলা এলাকায় সজীবের বাড়ির পাশের একটি বাগান থেকে একটি শটগান উদ্ধার করা হয়।
আটক সজীব সরদার পিরোজপুর সদর উপজেলার ১ নম্বর শিকদার মল্লিক ইউনিয়নের জুসখোলা গ্রামের জাফর সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ঢালাই কাজের সঙ্গে জড়িত ছিলেন।
পিরোজপুরের পুলিশ সুপার মোঃ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি থানায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অস্ত্র উদ্ধার অভিযান সফল হয়েছে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com