শনিবার ১৮ জুলাই ২০২৬ ২১:০৭:২১ পিএম
শিরোনাম টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ       জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত        কুড়িগ্রামে একটি কলেজের অবৈধ ভাবে উপাধ্যক্ষের দায়িত্ব সমালোচিত প্রশাসন       নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু        গাবতলীর দুর্গাহাটায় বৃক্ষরোপণকালে লালু ও জাকির        রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর       মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল      
হরিপুর সীমান্তে ৪৮ ঘণ্টা পর ১১ বাংলাদেশিকে ফিরিয়ে নিল বিএসএফ
​ঠাকুরগাঁও প্রতিনিধি:
Published : Monday, 8 June, 2026
হরিপুর সীমান্তে ৪৮ ঘণ্টা পর ১১ বাংলাদেশিকে ফিরিয়ে নিল বিএসএফ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় দীর্ঘ প্রায় ৪৮ ঘণ্টা টানটান উত্তেজনাকর অবস্থানের পর অবশেষে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
​আজ সোমবার (৮ জুন) সকালে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লা আল মঈন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
​বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় ওই ১১ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে, যাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন।
​বিজিবি জানায়, ভারতীয় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে শূন্যরেখায় আটকে দেয়। এরপর থেকেই সীমান্ত এলাকায় এক ধরনের উত্তেজনা ও জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ভুত পরিস্থিতিতে বিজিবি ও বিএসএফের মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক ও যোগাযোগের পর আজ সোমবার 
সকালে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
​দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লা আল মঈন হাসান জানান, শূন্যরেখায় অবস্থান নেওয়া ১১ জনকে বিএসএফ ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও সতর্ক অবস্থানে রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com