| শিরোনাম |
|
নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি :
|
নেত্রকোনার কলমাকান্দায় সাদিয়া নামের এক দেড় বছরের শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সাদিয়া উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামের রাহাত আলীর মেয়ে। সোমবার সকালে উপজেলার বামনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে শিশু সাদিয়া বাড়ির উঠানে খেলা করছিল। এদিকে সাদিয়ার মা পরিবারের কাজে ব্যস্ত ছিলেন। কাজ শেষে মেয়েকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষান করে। কলমাকান্দা থানার পরিদর্শক তদন্ত সজল সরকার জানান, উপজেলার বামনগাঁও এলাকায় সাদিয়া নামের এক দেড় বছরের শিশু পানিতে ডুবে মারা গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। |