বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১৪:০৭:৪৩ পিএম
শিরোনাম পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের       টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত        বাউফলের কনকদিয়ায় শিশুদের মাদক সেবনের ভিডিও ভাইরাল,প্রতিরোধে পুলিশের কাউন্সিলিং       জয়ের উল্লাসেই নিভে গেল এক তরুণের প্রাণ: নেত্রকোণায় আনন্দ মিছিলের মর্মান্তিক পরিণতি       নোয়াখালীর উন্নয়নে এক টেবিলে প্রশাসন, শিক্ষাবিদ ও রাজনীতিকরা       স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ       হালুয়াঘাটে ছেলের দায়ের কোপে পিতার মৃত্যু      
হবিগঞ্জ-০৪ এমপি সৈয়দ মোঃ ফয়সলের নির্দেশে জৈষ্ঠপুত্র সৈয়দ ইশতিয়াক আহমেদের ব্যাক্তিগত অর্থায়নে হচ্ছ জগদীশপুর-নোয়াপাড়া সড়কের সংস্কার
রায়হান আহমেদ সম্রাট, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
Published : Wednesday, 10 June, 2026
হবিগঞ্জ-০৪ এমপি সৈয়দ মোঃ ফয়সলের নির্দেশে জৈষ্ঠপুত্র সৈয়দ ইশতিয়াক আহমেদের ব্যাক্তিগত অর্থায়নে হচ্ছ জগদীশপুর-নোয়াপাড়া সড়কের সংস্কার

হবিগঞ্জ-০৪ এমপি সৈয়দ মোঃ ফয়সলের নির্দেশে জৈষ্ঠপুত্র সৈয়দ ইশতিয়াক আহমেদের ব্যাক্তিগত অর্থায়নে হচ্ছ জগদীশপুর-নোয়াপাড়া সড়কের সংস্কার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ জগদীশপুর-নোয়াপাড়া সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কে পানি জমে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছিল এলাকার হাজারো মানুষকে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে সড়কটির বড় ধরনের সংস্কার কাজ না হওয়ায় রাস্তাটির অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। বর্ষা এলেই সড়কের বিভিন্ন অংশে পানি জমে গর্ত আরও বড় আকার ধারণ করত। ফলে যাত্রীবাহী যানবাহন, অটোরিকশা, টমটম ও পণ্যবাহী গাড়ি চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হতো। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন।

এদিকে সড়কের দুরবস্থার বিষয়টি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল এবং সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদের নজরে এলে দ্রুত উদ্যোগ নেওয়া হয়। তাদের নির্দেশনায় মঙ্গলবার সকাল থেকে নিজস্ব অর্থায়নে সড়কটির জরুরি সংস্কার কাজ শুরু করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সায়হাম গ্রুপের সিভিল ডিপার্টমেন্টের সহযোগীতায় ইট ও খোয়া ফেলে সড়কের বড় বড় গর্ত ভরাট করা হচ্ছে। জগদীশপুর তেমুনিয়া এলাকা থেকে নোয়াপাড়া পর্যন্ত কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থানে একযোগে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শ্রমিকরা দ্রুততার সঙ্গে কাজ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।
স্থানীয় টমটম চালক হাসান মিয়া বলেন, “অনেক দিন ধরে এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আমাদের অসহনীয় কষ্ট হয়েছে। গর্তের কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকত। এখন যেভাবে সংস্কার করা হচ্ছে, তাতে চলাফেরা অনেক সহজ হবে।”

সায়হাম গ্রুপের সিনিয়র ডিজিএম ক্যাপ্টেন (অব:) লিয়াকত হোসেন বলেন, “আজ থেকে আমরা সংস্কার কাজ শুরু করেছি। মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত এবং যতটা সম্ভব টেকসইভাবে কাজটি সম্পন্ন করার চেষ্টা করছি।”
এ বিষয়ে বিএনপি নেতা মোস্তফা কামাল বাবুল বলেন, “জনগণের ভোগান্তি লাঘবে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল ও সৈয়দ ইশতিয়াক আহমেদ যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়। আমরা তাদের ধন্যবাদ জানাই।”

মাধবপুর উপজেলা এলজিইডি কর্মকর্তা রেজাউন নবী বলেন, “সড়কটি আরও উন্নতভাবে সংস্কারের পরিকল্পনা রয়েছে। তবে বর্ষা মৌসুম শেষ হলে স্থায়ী সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে। এতে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে আশা করছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, জরুরি ভিত্তিতে শুরু হওয়া এই সংস্কার কাজের ফলে আপাতত যান চলাচল স্বাভাবিক হবে। পাশাপাশি তারা দ্রুত স্থায়ী সংস্কারেরও দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর এমন দুর্ভোগের মুখে পড়তে না হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com