শনিবার ১৮ জুলাই ২০২৬ ২১:০৭:০৭ পিএম
শিরোনাম টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ       জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত        কুড়িগ্রামে একটি কলেজের অবৈধ ভাবে উপাধ্যক্ষের দায়িত্ব সমালোচিত প্রশাসন       নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু        গাবতলীর দুর্গাহাটায় বৃক্ষরোপণকালে লালু ও জাকির        রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর       মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল      
আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ঝালকাঠির মেধাবী শিক্ষার্থী ইয়াছিন!
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
Published : Wednesday, 10 June, 2026

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ঝালকাঠির  মেধাবী শিক্ষার্থী ইয়াছিন!আসন্ন আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে( আইবিও) অংশগ্রহণ করতে যাচ্ছেন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মেধাবী শিক্ষার্থী মো. ইয়াছিন। আগামী ১২ জুলাই থেকে ১৯ শে জুলাই (২০২৬) ইউরোপের দেশ লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে ৩৭ তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের লাল সবুজের পতাকাবাহী দলের হয়ে বিশ্বের আশিটির অধিক দেশের প্রতিযোগীদের সঙ্গে সেখানে মেধার লড়াইয়ে অংশ নিবেন তিনি।
 ইয়াছিন ঝালকাঠির নলছিটি উপজেলার নলবুনিয়া গ্রামের মো. আল আমিন হাওলাদারের ছেলে এবং বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বাবা ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠাতে চাকরি করেন।
 এর আগে ইয়াছিন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড( বিডিবিও) কর্তৃপক্ষের অধীনে সারা দেশ  থেকে রেজিস্ট্রেশনকৃত ও বাছাই পরীক্ষায় অংশ নেওয়া  ১৫ হাজার মেধাবী শিক্ষার্থীর মধ্য থেকে জাতীয় পর্যায়ে বাছাইকৃত (দেশব্যাপী অনুষ্ঠিত আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী)
 ২০ জনের তালিকায় নিজের স্থান করে নেন। তাদের মধ্য থেকে মাস্টার ক্যাম্পার হিসেবে নির্বাচিত হন ১০ জন।

চূড়ান্ত বাছাই পর্বে ওই ১০ জনের মধ্য থেকে বাংলাদেশ জাতীয় জীববিজ্ঞান দল-২০২৬ গঠনের জন্য ৪ জন মেধাবী শিক্ষার্থীকে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য বাছাই করা হয়। ইয়াছিন ওই ৪(চার)জনের মধ্যে একজন।

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ও ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) -এর উদ্যোগে  ১৩ মে  বুধবার সাভার এনআইবিতে বায়োক্যাম্প ২০২৬ - এর উদ্বোধন করা হয়। 
বায়োক্যাম্পে এনআইবি'র বিজ্ঞানী ও গবেষক এবং জীববিজ্ঞান বিশেষজ্ঞদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় ক্ষেত্রেই শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানসহ বাংলাদেশ জাতীয় জীববিজ্ঞান দল গঠনের বাছাই পর্ব গত ১৬ মে শনিবার শেষ হয়।

ইয়াসিন জানান, তিনি বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায়  জিপিএ -৫( গোল্ডেন এ প্লাস) পেয়ে পাস করেন।
  বর্তমানে বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বাবা ঢাকার একটি  বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ইয়াছিন তার অনুভূতি প্রকাশ করে জানান, দীর্ঘ তিন বছর সাধনার পরে এবার বাংলাদেশকে বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া।
আমি ভবিষ্যতে বায়োলজিস্ট (জীববিজ্ঞানী )হতে চাই।
  তিনি বলেন, আমি যখন নবম শ্রেণিতে পড়ি তখন  'বিজ্ঞান চিন্তা' নামক একটি ম্যাগাজিন পড়ার মাধ্যমে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড(বিডিবিও) সম্পর্কে জানতে পারি।  তখন থেকেই নিজেকে প্রস্তুত করছি।
টেক্সটবুক বাদ দিলে বায়োলজি যে এতটা মজাদার হতে পারে আমার ধারণাই ছিল না। দুর্ভাগ্যজনকভাবে, সকল মজাদার বায়োলজি বই ইংরেজিতে লেখা, তাই আমাকে প্রথমে ইংরেজি শিখতে হয়েছে। আমি সবাইকে সম্ভব হলে 'ক্যামবেল বায়োলজি' নামক বইটি পড়তে রিকমেন্ড করবো, এটাকে বলা হয় বাইবেল অফ বায়োলজি।
বিশ্ব মঞ্চ থেকে বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনতে পারেন- এজন্য সকলের দোয়া কামনা করেছেন তিনি।
এ ব্যাপারে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আখতারুজ্জামান খান বলেন, আমার প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ইয়াছিন আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করায় আমি গর্বিত। এই কৃতি শিক্ষার্থী আন্তর্জাতিক পর্যায়ে তার প্রতিভার স্বাক্ষর রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করুক-এই প্রার্থনা ও প্রত্যাশা করছেন তিনি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com