বগুড়ার এসপি কর্তৃক গাবতলী থানার ওসিসহ ৩ কর্মকর্তাকে সম্মাননা প্রদান
মুহাম্মাদ আবু মুসা, বগুড়া
Published : Wednesday, 10 June, 2026
বগুড়ার এসপি কর্তৃক গাবতলী থানার ওসিসহ ৩ কর্মকর্তাকে সম্মাননা প্রদান
০৯-জুন/২৬ মঙ্গলবার বগুড়ায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গুরুত্বপূর্ন মামলার রহস্য উদ্ঘাটনকারী অফিসার হিসেবে গাবতলী থানার ০৩ জন অফিসারকে সন্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম। এ বিষয়ে গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন এর সাথে কথা বললে তিনি জানান, কাজের স্বীকৃতি স্বরূপ উদ্ধতন কর্তৃপক্ষের নিকট থেকে পুরস্কার বা সম্মাননা পাওয়ায় আমাদের আরো গতি বৃদ্ধি পাবে। এ জন্য এসপিসহ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি (ওসি)।