শনিবার ১৮ জুলাই ২০২৬ ২১:০৭:৩৯ পিএম
শিরোনাম টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ       জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত        কুড়িগ্রামে একটি কলেজের অবৈধ ভাবে উপাধ্যক্ষের দায়িত্ব সমালোচিত প্রশাসন       নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু        গাবতলীর দুর্গাহাটায় বৃক্ষরোপণকালে লালু ও জাকির        রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর       মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল      
গুরু আনতে গিয়ে ধ র্ষ ণের শিকার শিশু, বৃদ্ধের বিরুদ্ধে মামলা
নেত্রকোনা প্রতিনিধি :
Published : Wednesday, 10 June, 2026

গুরু আনতে গিয়ে ধ র্ষ ণের শিকার শিশু, বৃদ্ধের বিরুদ্ধে মামলানেত্রকোণার কেন্দুয়ায় আব্দুর রহিম (৬৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে নয় বছরের এক শিশু কে ধর্ষণের অভিযোগ ওঠেছে। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছেন। এর আগে শনিবার সকালে ওই শিশু বাড়ির সামনের হাওরে গরু আনতে গেলে বৃদ্ধ একা পেয়ে ধর্ষণ করে। 

অভিযুক্ত আব্দুর রহিম উপজেলার মাসকা ইউনিয়নের পানগাঁও গ্রামের বাসিন্দা। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ ধর্ষণের ঘটনায় মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) সাকাল ১০টায় উপজেলার মাসকা ইউনিয়নের পানগাঁও গ্রামে শিশুটি বাড়ির পাশের হাওরে গরু আনতে পাঠায় তার মা। দেরি হওয়ায় কিছুক্ষণ পর শিশুটির মা নিজেই হাওরে যান। মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ধলেশ্বর হাওরের মাঝখানে একটি গাব গাছের নিচে আব্দুর রহিম শিশুটির ওপর নির্যাতন চালাতে দেখে। এদিকে শিশুটি চিৎকার-চেঁচামেচি শুনে শিশুটির মা এগিয়ে গেলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে সমাজপতিরা বিদ্যুর পক্ষ নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশের তৎপরতায় সোমবার সন্ধ্যায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করেন ৷ আজ মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

ভুক্তভোগীর মা জানান, ​ঘটনার পর পরই স্থানীয়  কয়েকজন প্রভাবশালী  মাতব্বর  বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য ওঠে পড়ে লাগে। একই সাথে এই ঘটনা বাইরের কাউকে না বলার জন্য হুমকি প্রদান করে। এমন হুমকিতে আতঙ্কিত হয়ে পরিবারটি নির্যাতিত শিশুটিকে তড়িঘড়ি করে তার মামার বাড়িতে পাঠিয়ে দেয় ।

ওসি মো. মেহেদী মাকসুদ বলেন, আজ দুপুর শিশুটির বাবা আব্দুর রহিম নামের এক বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণ  মামলা করেছেন। আসামিকে ধরতে অভিযান চলছে। মঙ্গলবার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য সৃষ্টিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com