| শিরোনাম |
|
সুন্দরগঞ্জে রাস্তায় আরসিসি পিলার দিয়ে রাস্তা বন্ধ করায় চরম দুর্ভোগ দিনাতিপাত করছেন কয়েকটি পরিবার
মোঃ নুরুন্নবী মিয়া,উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
|
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ১নং বামনডাঙ্গা ইউনিয়নের পাটকাপাড়া মৌজায় প্রতিপক্ষের দেয়া আরসিসি কলাম দিয়ে রাস্তা বন্ধ করে দেয়ায় চরম বিপাকে পড়ছেন আনারুল ইসলাম সহ কয়েকটি পরিবার।বিঘ্নিত হচ্ছে ছেলে মেয়ের স্কুলে যাওয়া,চলাচল করতে পারছেনা বৃদ্ধ মানুষজন।সরেজমিন গিয়ে দেখা যায় রংপুর-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়ক থেকে ১০০ মিটার দুরেই আনারুল ইসলাম সহ ৫-৬ জনের কয়েকটি বাড়ি তাদের আঞ্চলিক মহাসড়কে উঠার একমাত্র সরু রাস্তাটি একই গ্রামের আঃ রাজ্জাক,মোন্নাফ ও জাহেদা উভয়ের পিতা মৃত খট্টু মিয়া সহ আতোয়ার রহমান পিতা মৃত আঃ মান্নান উভয়েই রাস্তা বন্ধ করে দেন। ভুক্তভোগী আনারুল ইসলাম জানান আমি আমার ও আমার পরিবারের যাতায়াতের জন্য তফসিলে বর্নিত জেলাঃ গাইবান্ধা, উপজেলাঃ সুন্দরগঞ্জ, মৌজাঃ পাটকা পাড়া,জেএল নং-০৮,খতিয়ান ও দাগ ১।আরএস খতিয়ান-১৮২,বিআরএস খতিয়ান -৩৩৫,সিএস দাগ-৬২৩,বিআরএস ৭৩৮ এর ৫৯ শতাংশ জমির মধ্যে ৩২ শতাংশ জমি বিক্রিত।খতিয়ান ও দাগ ২।আরএস খতিয়ান ১৮২, বিআরএস খতিয়ান -৩০৪,সিএস দাগ-৬২৩,বিআরএস দাগ-৭৩৮ এর মধ্যে ৫৮ শতাংশ জমি হতে ২৬ শতাংশ বিক্রিত উক্ত জমি হতে আমি এক শতাংশ জমি চলাচলের রাস্তার জন্য ক্রয় করি এবং ঐ রাস্তা দিয়ে বছরের পর বছর চলাচল করে আসছি।কিন্তু বিবাদীগন গায়ের জোরে আমার ক্রয়কৃত জমির উপর দিয়ে আাসা রাস্তায় আরসিসি কলাম দিয়ে বন্ধ করে দেয়। আমি পেশায় একজন অটো শ্রমিক,রাস্তা বন্ধ করে দেয়ায় আমি আমার অটোগাড়ি বাড়িতে নিয়ে আসতে পারছিনা।অন্যের বাড়িতে রেখে আসতে হয়।তাছাড়া আমার তিন মেয়ের মধ্যে দু'জন রাস্তা বন্ধ থাকায় স্কুলে যেতে পারছেনা ফলে পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। বাড়িতে আমার বৃদ্ধ মা ও খালা আছে তারা মাঝে মাঝে অসুস্থ হলে আমি তাদের চিকিৎসার জন্য কোথায় নিয়ে যেতে পারছিনা।আমার বের হবার মতো কোন রাস্তা নাই। তিনি আরো জানান আমার প্রতিপক্ষ এতোটাই প্রভাবশালী যে একাধিকবার গ্রাম্য শালিস করলেও তারা গ্রাম্য শালিসও মানে না। তিনি আরো জানান গত ১৩ ই মে ২০২৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেও এখন পর্যন্ত কোন সুরাহা পাননি।এ বিষয়ে মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে মুঠোফোনে পাওয়া যায়নি। |