বুধবার ১৫ জুলাই ২০২৬ ১৬:০৭:২৬ পিএম
শিরোনাম রাজধানীর চার স্থানে সড়ক অবরোধ, সচিবালয়ের দিকে লংমার্চ       নড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার       কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও মাদক উদ্ধার       বকশীগঞ্জে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড       পবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সৌজন্য সাক্ষাৎ        মহিলা কলেজ কেন্দ্রের জলাবদ্ধতা: অবহেলার অভিযোগ তদন্তে শিক্ষা বোর্ড       শহীদ জুলাই দিবস আজ: আবু সাঈদের বাড়িতে কাটেনি শোক, দ্রুত বিচার কার্যকরের দাবি পরিবারের       
অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন মুশফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 15 June, 2026
অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন মুশফিকুর রহমান

অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন মুশফিকুর রহমান

জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা, সাবেক সচিব ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান।

রোববার (১৪ জুন) দুপুরে জাতীয় সংসদে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে তাঁর পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে প্রস্তাবটি কণ্ঠভোটে পাস হয়। নবগঠিত অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মুশফিকুর রহমানকে। 

তিনি বিএনপি চেয়ারপারসন মরহুম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং বিশ্বব্যাংকের সাবেক নির্বাহী/বিকল্প পরিচালক ছিলেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। তিনি ১৯৯১ সালে (পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন) ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালে (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন) একই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মো. নূরুল ইসলাম (বরগুনা-২), মীর শাহে আলম (বগুড়া-২), মো. জালাল উদ্দিন (চাঁদপুর-২), মঈনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২), মো. শাহাদাত হোসেন (লক্ষ্মীপুর-১), জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. সাইফুল আলম খান (ঢাকা-১২), সৈয়দ জয়নুল আবদীন (ঢাকা-৪) এবং কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য মো. আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)।

সংসদীয় বিধি অনুযায়ী, অর্থ মন্ত্রণালয়ের কার্যক্রম, বাজেট বাস্তবায়ন, আর্থিক নীতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা ও তদারকির দায়িত্ব পালন করবে এই স্থায়ী কমিটি। সংশ্লিষ্ট মহলের মতে, মুশফিকুর রহমানের প্রশাসনিক ও অর্থনৈতিক খাতের দীর্ঘ অভিজ্ঞতা কমিটির কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক হবে এবং দেশের অর্থনৈতিক নীতি ও কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইঞ্জিঃ মো. আজহার উদ্দিন,
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com