শনিবার ১৮ জুলাই ২০২৬ ২১:০৭:২৬ পিএম
শিরোনাম টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ       জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত        কুড়িগ্রামে একটি কলেজের অবৈধ ভাবে উপাধ্যক্ষের দায়িত্ব সমালোচিত প্রশাসন       নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু        গাবতলীর দুর্গাহাটায় বৃক্ষরোপণকালে লালু ও জাকির        রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর       মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল      
দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনা’, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 15 June, 2026
দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনা’, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনা’, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ পর দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর নীতি ও কৌশলবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গত রোববার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে।

সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদ পোর্টাল সিএনএন-নিউজ ১৮ জানায়, নিরাপত্তা-সংশ্লিষ্ট একটি নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) নাম থাকার কারণে দিল্লির বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ ড. জাহেদ উর রহমানকে ‘কিছুক্ষণ আটকে’ রাখে। রুটিন তল্লাশির সময় তার নামটি ইমিগ্রেশন কর্মকর্তাদের নজরে আসে এবং পরে তথ্য যাচাই-বাছাইয়ের জন্য তাকে থামানো হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির ২৮তম বৈঠকে অংশ নিতে ভারতে যাচ্ছিলেন ড. জাহেদ উর রহমান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে ১৫ ও ১৬ জুন ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার কাছে কোনো কূটনৈতিক পাসপোর্ট ছিল না; তার কাছে সার্কের স্টিকারযুক্ত সাধারণ সবুজ পাসপোর্ট ছিল। তবে জাহেদ উর রহমানের সফরের বিষয়টি জানিয়ে এর আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র (নোট ভারবাল) পাঠিয়েছিল নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

রোববার বিকেলে তাকে অভ্যর্থনা জানাতে নিজে দিল্লি বিমানবন্দরে গিয়েছিলেন বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।

নয়াদিল্লির একটি সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, ‘উচ্চপর্যায়ের হস্তক্ষেপে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দেয়। তবে উপদেষ্টা দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।’

গত রাতে দিল্লি থেকে সরাসরি ঢাকায় ফেরার কোনো ফ্লাইট না থাকায় ড. জাহেদ উর রহমান কলম্বো যান। আজ সোমবার বিকেলে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com