| শিরোনাম |
|
মিরপুর থানার উদ্যোগে কল্যাণপুরে সন্ত্রাস, মাদক ও আইনশৃঙ্খলা বিষয়ক ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
|
![]() মিরপুর থানার উদ্যোগে কল্যাণপুরে সন্ত্রাস, মাদক ও আইনশৃঙ্খলা বিষয়ক ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত শনিবার (১৩ জুন) কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি ফারজিনা নাসরিন এবং সভাপতিত্ব করেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান। এছাড়াও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে সাধারণ মানুষের পাশাপাশি অংশগ্রহণ করেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক কমিশনার ও বাংলা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোহাম্মদ শামীম পারভেজ, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ স্বপন, উপস্থিত ছিলেন,গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ,(যুগ্ম-আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি,) মোঃ মনির হোসেন, আহ্বায়ক সদস্য মিরপুর থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর সহ মিরপুর থানা পর্যায়ে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, আইনশৃঙ্খলা রক্ষায় জনসাধারণের সহযোগিতা বৃদ্ধি এবং এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়। বক্তারা নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা এলাকার সার্বিক নিরাপত্তা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। |