শনিবার ১৮ জুলাই ২০২৬ ২১:০৭:৪৪ পিএম
শিরোনাম টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ       জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত        কুড়িগ্রামে একটি কলেজের অবৈধ ভাবে উপাধ্যক্ষের দায়িত্ব সমালোচিত প্রশাসন       নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু        গাবতলীর দুর্গাহাটায় বৃক্ষরোপণকালে লালু ও জাকির        রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর       মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল      
নতুন কুঁড়ি স্পোর্টস বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা দিল বগুড়া জেলা পরিষদ
মুহাম্মাদ আবু মুসা
Published : Monday, 15 June, 2026

নতুন কুঁড়ি স্পোর্টস বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা দিল বগুড়া জেলা পরিষদ সোমবার বগুড়া জেলা পরিষদের উদ্যোগে পরিষদ মিলনায়তনে নতুন কুঁড়ি স্পোর্টস/২৬ এর বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির। বরেণ্য অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। জেলা পরিষদের প্রধান নির্বাহী (অঃ দঃ) মৌসুমী হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেন। শহীদ চন্দু স্টেডিয়াম ভেনু ম্যানেজার জামিলুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ক্রিকেট বোর্ডের কাউন্সিলর সৈয়দ আমিনুল হক দেওয়ান সজন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য খাজা আবু হায়াত হিরু, রাজু হোসেন পাইকাড়, জেলা ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, সাবেক কাউন্সিলর পরিমল কুমার দাস, বিএনপি নেতা খাদেমুল ইসলাম খাদেম,  
জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা, হিসাবরক্ষক খায়রুল ইসলাম, উচ্চমান সহকারী অজিতেষ বর্দ্ধন, অফিস সহকারী আব্দুল অজিদ প্রমুখ । শেষে বিজয়ী খেলোয়াড়দের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি একে এম আহসানুল তৈয়ব জাকির বলেন, আমাদের এই খেলোয়াড়রা আগামীতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় হতে হবে। তিনি বলেন বর্তমান সরকার প্রধান তারেক রহমান খেলোয়ারদের নানাভাবে উৎসাহিত করে যাচ্ছেন। দেশকে এগিয়ে নিয়ে যেতে দিনরাত পরিশ্রম করছেন। পরিশেষে লেখাপড়ার পাশাপাশি আগামীতে আরো ভালো খেলোয়াড় হিসেবে গড়ে উঠার আহ্বান জানান তিনি। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com