| শিরোনাম |
|
পটুয়াখালীতে র্যাবের অভিযানে জাল টাকা ও ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১
ক্রাইম রিপোর্টার: মোঃ রুবেল ইসলাম সিডর
|
![]() পটুয়াখালীতে র্যাবের অভিযানে জাল টাকা ও ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১ এ তথ্যের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে র্যাবের সদস্যরা পটুয়াখালী সদর থানার কালিকাপুর টোল প্লাজার উত্তরের মহাসড়কের ঢালে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে মোঃ আসাদুজ্জামান তার কাছে থাকা জাল টাকার অবস্থান সম্পর্কে তথ্য দেয়। তার দেখানো জায়গা থেকে ৩০ (ত্রিশ হাজার) টাকার সমমূল্যের জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী পৃথক স্থানে অভিযান পরিচালনা করে টেপ ও পলিথিনে মোড়ানো ১১ (এগারো) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জাল টাকা ও মাদক সংক্রান্ত পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে উদ্ধারকৃত আলামতসহ পটুয়াখালী থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৮, বরিশাল জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও অভিযানের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সংস্থাটি। |