বুধবার ১৫ জুলাই ২০২৬ ১৬:০৭:৪২ পিএম
শিরোনাম কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও মাদক উদ্ধার       বকশীগঞ্জে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড       পবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সৌজন্য সাক্ষাৎ        মহিলা কলেজ কেন্দ্রের জলাবদ্ধতা: অবহেলার অভিযোগ তদন্তে শিক্ষা বোর্ড       শহীদ জুলাই দিবস আজ: আবু সাঈদের বাড়িতে কাটেনি শোক, দ্রুত বিচার কার্যকরের দাবি পরিবারের        পটুয়াখালীর বাউফলে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক গ্রেফতার        কুড়িগ্রামে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আটক দশ      
ডিএসসিসিতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, প্রায় ৬ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য
রানা আহম্মেদ, প্রতিনিধি
Published : Sunday, 28 June, 2026
ডিএসসিসিতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, প্রায় ৬ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

ডিএসসিসিতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, প্রায় ৬ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

‎শিশুদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধ ও সুস্থ বিকাশ নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। রবিবার সকালে রাজধানীর ধানমন্ডির কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

‎ডিএসসিসি সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে মোট ৫ লাখ ৯০ হাজার ৫৩৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১ লাখ ৩৫ হাজার ৬০৬ জন শিশুকে ১ লাখ আইইউ সমৃদ্ধ নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৪ হাজার ৯৩২ জন শিশুকে ২ লাখ আইইউ সমৃদ্ধ লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

‎রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএসসিসি এলাকার ১ হাজার ৭৬০টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ে ৩ হাজার ৬৫৪ জন স্বেচ্ছাসেবক ও ১৫০ জন সুপারভাইজার দায়িত্ব পালন করছেন।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুস সালাম বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের সুস্থ ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত টিকাদান ও ভিটামিন ‘এ’ গ্রহণ নিশ্চিত করতে হবে। অসুস্থ হওয়ার পর চিকিৎসা গ্রহণের চেয়ে রোগ প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়াই অধিক কার্যকর।”

‎তিনি বলেন, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে এগিয়ে আসারও আহ্বান জানান।

‎মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে ডিএসসিসি প্রশাসক নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী ক্রয়ের জন্য ২ লাখ টাকা অনুদান ঘোষণা করেন তিনি।

‎এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com