| শিরোনাম |
|
সুন্দরগঞ্জে বামনডাঙ্গা সরকারপাড়া আল-হিকমাহ মসজিদ একাডেমি দাখিল মাদ্রাসায় ডিজি প্রতিনিধির স্বাক্ষর জাল ও ভুয়া নিয়োগ বোর্ড গঠন করায় সুপারের এমপিও স্থগিত
মোঃ নুরুন্নবী মিয়া,উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
|
![]() সুন্দরগঞ্জে বামনডাঙ্গা সরকারপাড়া আল-হিকমাহ মসজিদ একাডেমি দাখিল মাদ্রাসায় ডিজি প্রতিনিধির স্বাক্ষর জাল ও ভুয়া নিয়োগ বোর্ড গঠন করায় সুপারের এমপিও স্থগিত মাদ্রাসা থেকে ল্যাব সহকারী পদে মো. সুমন মিয়ার নতুন এমপিওভুক্তির আবেদন জুন মাসে পাঠানো হয়।ওই আবেদনের সঙ্গে মহাপরিচালকের প্রতিনিধির নামে জাল চিঠি সহ অন্যান্য কাগজপত্র ভুয়া বলে এমপিও বাছাই ও অনুমোদন কমিটি শনাক্ত করেন। এ ঘটনায় এমপিও হারাচ্ছেন আল হিকমাহ মাদ্রাসার সুপার আবু শাহাদাৎ মোঃ জাহাঙ্গীর আলম। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধির জাল চিঠি তৈরি করা,ভুয়া নিয়োগ বোর্ড গঠন করে ফল শীট তৈরি করা এবং মহাপরিচালক ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধির স্বাক্ষর জাল করে অবৈধভাবে মোঃ সুমন মিয়ার নতুন এমপিওভুক্তির আবেদন পাঠানোয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৬ এর ১৮.১ (গ) ও (৩) অনুচ্ছেদ অনুযায়ী সুপার আবু শাহাদাৎ মোঃ জাহাঙ্গীর আলম (ইনডেক্স নং-M0032787)এর বেতন ভাতা সাময়িক স্থগিত সহ কেন স্থায়ীভাবে বন্ধ করা হবেনা তা আগামী তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক লিখিতভাবে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সরেজমিন গিয়ে মাদ্রাসায় কোন ল্যাবের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।মাদ্রাসায় ২০২৬ ইং শিক্ষাবর্ষে প্রথম বিজ্ঞান বিভাগে ছাত্র ছাত্রী ভর্তি করা হয় বলে জানান সহ সুপার।সুপার আবু শাহাদাৎ মোঃ জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান যথাযথ নিয়ম অনুসরণ করে ল্যাব সহকারী নিয়োগ প্রদান করা হয়।ল্যাবের বিষয়ে জানতে চাইলে তিনি জানান আপাতত ল্যাব নেই করা হবে।ভুয়া নিয়োগ বোর্ড ও স্বাক্ষর জাল বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমার মাদ্রাসায় এমন কোন ঘটনা ঘটেনি। নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা রেখে নিয়োগ দেয়া হয়েছে। এ বিষয়ে মাদ্রাসা সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী মো.নজরুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। |