বুধবার ১৫ জুলাই ২০২৬ ১৬:০৭:৩৮ পিএম
শিরোনাম পবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সৌজন্য সাক্ষাৎ        মহিলা কলেজ কেন্দ্রের জলাবদ্ধতা: অবহেলার অভিযোগ তদন্তে শিক্ষা বোর্ড       শহীদ জুলাই দিবস আজ: আবু সাঈদের বাড়িতে কাটেনি শোক, দ্রুত বিচার কার্যকরের দাবি পরিবারের        পটুয়াখালীর বাউফলে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক গ্রেফতার        কুড়িগ্রামে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আটক দশ       দেড় যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি রূপসার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কে, চরম ভোগান্তিতে এলাকাবাসী        রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু      
ভৈরবে মেঘনার হাজী আসমত আলী ঘাট থেকে বস্তাবন্দি অজ্ঞাত মরদেহ উদ্ধার
সিদ্দিকুর রহমান,স্টাফ রিপোর্টার,ভৈরব :
Published : Wednesday, 1 July, 2026


ভৈরবে মেঘনার হাজী আসমত আলী ঘাট থেকে বস্তাবন্দি অজ্ঞাত মরদেহ উদ্ধারকিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত (৪০) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। ৩০ জুন মঙ্গলবার রাত ৭টায় পৌর শহরের পলতাকান্দা এলাকায় সাবেক হাজী আসমত আলীর বাড়ির পাশে মেঘনা নদীর পাড় থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। এতথ্য নিশ্চিত করেছেন ভৈরব নৌ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান।

ভৈরব নৌ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মেঘনা নদীর পলতাকান্দা এলাকার হাজী আসমত আলীর বাড়ির পাশে থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করি।

উদ্ধারের পর মরদেহের প্রাথমিক সুরতহালে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা ৪/৫ দিন আগে তাকে হত্যা করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়৷ নিহতের আনুমানিক বয়স ৪০ বছর। তাঁর পড়েনে একটি লুঙ্গি রয়েছে। বেশ কয়েকদিন পানিতে বস্তাবন্দি থাকায় শরীর ও চেহারা বীভৎস হয়ে আছে। পরিচয় সনাক্তের জন্য পিবিআইকে খবর দেয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com