| শিরোনাম |
|
ধর্মপাশায়, ৪ নং জয়শ্রী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হাফিজ মুহা. রইছ উদ্দিন
রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
|
![]() ধর্মপাশায়, ৪ নং জয়শ্রী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হাফিজ মুহা. রইছ উদ্দিন তিনি উপজেলার বাদে হরিপুর গ্রামের কৃতী সন্তান। তাঁর পিতা মোঃ আয়নাল হক। দীর্ঘদিন ধরে তিনি ধর্মীয়, সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাংগঠনিক দক্ষতা, সততা, দায়িত্বশীলতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে তিনি এলাকায় একজন সুপরিচিত মুখ হিসেবে পরিচিত। চেয়ারম্যান পদে নির্বাচিত হলে তিনি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁর লক্ষ্য হবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমকে আরও গতিশীল করা। স্থানীয়দের সঙ্গে নিয়মিত মতবিনিময়, সুখ-দুঃখে পাশে থাকা এবং জনসেবার মানসিকতার কারণে তাঁর প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও তাঁর প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। হাফিজ মুহাঃ রইছ উদ্দিন বলেন, "আমি ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই চেয়ারম্যান পদে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন পেলে ৪নং জয়শ্রী ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত, দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী ইউনিয়নে রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করব।" স্থানীয়দের প্রত্যাশা, সৎ নেতৃত্ব, জনসম্পৃক্ততা এবং উন্নয়নের সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে হাফিজ মুহাঃ রইছ উদ্দিন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে গুরুত্বপূর্ণ একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভূমিকা রাখবেন। |