শনিবার ১৮ জুলাই ২০২৬ ২১:০৭:২৮ পিএম
শিরোনাম টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ       জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত        কুড়িগ্রামে একটি কলেজের অবৈধ ভাবে উপাধ্যক্ষের দায়িত্ব সমালোচিত প্রশাসন       নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু        গাবতলীর দুর্গাহাটায় বৃক্ষরোপণকালে লালু ও জাকির        রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর       মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল      
ব্রাজিল-নরওয়ে ম্যাচে জিতবে কোন দল, জানাল জ্যোতিষী বিড়াল মিলু
ক্রীড়া ডেস্ক
Published : Sunday, 5 July, 2026
ব্রাজিল-নরওয়ে ম্যাচে জিতবে কোন দল, জানাল জ্যোতিষী বিড়াল মিলু

ব্রাজিল-নরওয়ে ম্যাচে জিতবে কোন দল, জানাল জ্যোতিষী বিড়াল মিলু

নিজেদের সমৃদ্ধ ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত শুধু একটি দলকে কখনো পারেনি ব্রাজিল। দলটার নাম নরওয়ে।

এই নরওয়ের বিপক্ষেই আজ রাতে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নামছে ব্রাজিল। দুই দলের অতীত পরিসংখ্যান ব্রাজিলের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ানোয় দলটির সমর্থকরা হয়তো দুশ্চিন্তায় পড়ে গেছেন। 

তবে সমর্থকদের এবার সুসংবাদ দিয়েছে জ্যোতিষী বিড়াল মিলু। বিড়ালটির ভবিষ্যদ্বাণী বলছে, আজ রাতেই প্রথমবারের মতো নরওয়েকে হারাবে ব্রাজিল এবং এই শতাব্দীর একমাত্র দল হিসেবে সব বিশ্বকাপ আসরের কোয়ার্টার ফাইনালে ওঠার কীর্তি গড়বে।

 
এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের ফল নিয়েই আগে ভবিষ্যদ্বাণী করেছে মিলু। সেগুলো মিলেও গেছে। এ কারণেই ব্রাজিলিয়ান সমর্থকদের বড় একটি অংশের কাছে বিড়ালটি এখন সৌভাগ্যের প্রতীক। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন, আগের ম্যাচগুলোতে মিলুর পূর্বাভাস তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছিল।

একজন সমর্থক লিখেছেন, ‘জাপানের বিপক্ষে ব্রাজিল পিছিয়ে পড়লেও আমি মিলুর ভবিষ্যদ্বাণীর ওপর বিশ্বাস রেখেছিলাম। শেষ পর্যন্ত সেটা সত্যি হয়েছিল। তাই নরওয়ের বিপক্ষেও একই ফলের প্রত্যাশা করছি।’
মিলুর ভবিষ্যদ্বাণীর পদ্ধতি বেশ অভিনব। তার মালিক নাতান পিনহেইরো দুটি একই ধরনের বাটিতে খাবার রেখে প্রতিটির পেছনে প্রতিদ্বন্দ্বী দুই দলের পতাকা লাগিয়ে দেন।

এরপর মিলুকে ছেড়ে দেওয়া হয়। সে যে বাটি থেকে আগে খাবার খেতে শুরু করে, সেটিকেই সম্ভাব্য বিজয়ী দল হিসেবে ধরা হয়।
তবে এই পদ্ধতি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। অনেকেই অভিযোগ করেছেন, মিলুর মালিক নাতান পিনহেইরো ইচ্ছাকৃতভাবে তাকে নির্দিষ্ট বাটির দিকে পরিচালিত করেন। তবে সেই অভিযোগ নাকচ করে দিয়েছেন পিনহেইরো।

তিনি পুরো প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করে দেখিয়েছেন, সেখানে কোনো ধরনের কারসাজির সুযোগ নেই। তার দাবি, মিলু সম্পূর্ণ স্বাভাবিকভাবেই নিজের পছন্দ অনুযায়ী একটি বাটি নির্বাচন করে।

গতকাল (৪ জুলাই) আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে ভুল ভবিষ্যদ্বাণী করার পর মিলুর সাফল্যের ধারায় প্রথম ছেদ পড়েছে। তবে ব্রাজিল-নরওয়ে ম্যাচ ঘিরে তাকে নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, মিলুর নতুন ভবিষ্যদ্বাণী বাস্তবে মিলে যায় কি না। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com