শনিবার ১৮ জুলাই ২০২৬ ২০:০৭:৫০ পিএম
শিরোনাম টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ       জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত        কুড়িগ্রামে একটি কলেজের অবৈধ ভাবে উপাধ্যক্ষের দায়িত্ব সমালোচিত প্রশাসন       নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু        গাবতলীর দুর্গাহাটায় বৃক্ষরোপণকালে লালু ও জাকির        রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর       মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল      
তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিডিএ চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লার উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন নিয়ে আলোচনা
রোবেল আহমেদ তানভীর, কুমিল্লা প্রতিনিধি
Published : Tuesday, 7 July, 2026

তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিডিএ চেয়ারম্যান উদবাতুল বারী আবু,
 কুমিল্লার উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন নিয়ে আলোচনাবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান  উদবাতুল বারী আবু।

গতকাল বিকেলে অনুষ্ঠিত প্রায় এক ঘণ্টাব্যাপী এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী  জাকারিয়া তাহের সুমন।

সাক্ষাৎকালে কুমিল্লার সার্বিক উন্নয়ন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চলমান ও ভবিষ্যৎ প্রকল্প, পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামো উন্নয়ন, যানজট নিরসন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ হিসেবে বাস্তবায়নের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় কুমিল্লার উন্নয়নকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

জাতীয় দৈনিক গণকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, "তারেক রহমানের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে কুমিল্লার উন্নয়ন, সিডিএর কার্যক্রম এবং কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কুমিল্লার উন্নয়নকে অগ্রাধিকার দিয়েই আমরা কাজ করে যাচ্ছি।"

তিনি আরও বলেন, কুমিল্লাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে সিডিএ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। এ লক্ষ্য অর্জনে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও সকল অংশীজনের সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরুর পর থেকে পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উচ্চপর্যায়ের মতবিনিময় কুমিল্লার উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com