| শিরোনাম |
|
পটুয়াখালীর দুমকিতে র্যাব ৮ এর অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার
ক্রাইম রিপোর্টার: মোঃ রুবেল ইসলাম সিডর
|
![]() পটুয়াখালীর দুমকিতে র্যাব ৮ এর অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ঢাকা থেকে একটি পিকআপ ভ্যানে করে মাদক ব্যবসায়ী চক্র বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালী এলাকায় নিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে লেবুখালী পাগলার মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম শুরু করে র্যাব। চেকপোস্ট দেখে পিকআপটির চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করেন। একপর্যায়ে দুমকিগামী সড়কের আঙ্গারিয়া বাজার এলাকার আঙ্গারিয়া ব্রিজের ওপর চালকবিহীন অবস্থায় পিকআপটি পাওয়া যায়। স্থানীয়দের তথ্য অনুযায়ী, চালকসহ তিন ব্যক্তি গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে পিকআপটি তল্লাশি করে গাড়ির বডির নিচে চেসিসের ফাঁকা স্থানে টেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পটুয়াখালীর দুমকি থানায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। উদ্ধার করা গাঁজা ও জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালীর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান বলেন, মাদকের বিরুদ্ধে র্যাবের অবস্থান সবসময়ই জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে র্যাব ৮ নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে। |