শনিবার ১৮ জুলাই ২০২৬ ২১:০৭:২০ পিএম
শিরোনাম টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ       জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত        কুড়িগ্রামে একটি কলেজের অবৈধ ভাবে উপাধ্যক্ষের দায়িত্ব সমালোচিত প্রশাসন       নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু        গাবতলীর দুর্গাহাটায় বৃক্ষরোপণকালে লালু ও জাকির        রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর       মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল      
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 8 July, 2026
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের 
বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর ম্যাচ পরিচালনা নিয়ে আপত্তি জানিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। একই সঙ্গে ম্যাচের রেফারির সিদ্ধান্তের তদন্তও দাবি করেছে সংস্থাটি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার সহকারী কর্মকর্তাদের পারফরম্যান্স তদন্তের আহ্বান জানিয়েছেন।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিশরের  প্রধান কোচ হোসাম হাসান রেফারিং নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। তার অভিযোগ, ম্যাচের ফল ‘আগেই ঠিক করা ছিল’ এবং ফরাসি রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে আগেই চাপ সৃষ্টি করা হয়েছিল।


হানি আবু রিদা আরও দাবি করেন, রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার সহকারীদের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে দায়িত্ব দেওয়া উচিত নয়। তার ভাষ্য, তাদের একাধিক ভুল সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

মিশরের আপত্তি দুটি সিদ্ধান্ত নিয়ে। প্রথমটি, ভিএআর পর্যালোচনার পর আগের একটি ফাউলের কারণে মিসরের একটি গোল বাতিল করা। দ্বিতীয়টি, আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে ফাউলের অভিযোগ উঠলেও সেই ঘটনা ভিএআরে পর্যালোচনা না করা।

এ বিষয়ে এখন পর্যন্ত ফিফা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত জানায়নি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com