শনিবার ১৮ জুলাই ২০২৬ ২১:০৭:৪০ পিএম
শিরোনাম টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ       জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত        কুড়িগ্রামে একটি কলেজের অবৈধ ভাবে উপাধ্যক্ষের দায়িত্ব সমালোচিত প্রশাসন       নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু        গাবতলীর দুর্গাহাটায় বৃক্ষরোপণকালে লালু ও জাকির        রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর       মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল      
জঙ্গল সলিমপুর অভিযানে নেতৃত্বে প্রশংসিত পিরোজপুরের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক
মোঃ নাঈম তালুকদার, পিরোজপুর প্রতিনিধি:
Published : Wednesday, 8 July, 2026
জঙ্গল সলিমপুর অভিযানে নেতৃত্বে প্রশংসিত পিরোজপুরের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

জঙ্গল সলিমপুর অভিযানে নেতৃত্বে প্রশংসিত পিরোজপুরের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় পরিচালিত উচ্ছেদ ও আইন-শৃঙ্খলা রক্ষার অভিযানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন পিরোজপুরের কৃতি সন্তান ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানের পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঝুঁকিপূর্ণ এ অভিযানে বিভিন্ন ইউনিটের সমন্বয়ে শান্তিপূর্ণভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করা হয়।
অভিযানে তাঁর দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রামে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও করমর্দন করেন। এ সময় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের একাধিক সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাজিমুল হক পিরোজপুর পৌরসভার সিআই পাড়া এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সততা, পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্বনিষ্ঠার কারণে তিনি বাহিনীর একজন অভিজ্ঞ ও সফল কর্মকর্তা হিসেবে পরিচিত।
তাঁর সহধর্মিণী মাফুজা বেগমও বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত ডিআইজি। তিনি সিআইডি সদর দপ্তরের ক্রাইম অ্যানালাইসিস উইংয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জঙ্গল সলিমপুরের মতো গুরুত্বপূর্ণ অভিযানে নেতৃত্বদান এবং রাষ্ট্রীয় পর্যায়ে তাঁর কাজের স্বীকৃতি পাওয়ায় পিরোজপুরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে জেলার জন্য একটি গৌরবজনক অর্জন হিসেবে দেখছেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com