শনিবার ১৮ জুলাই ২০২৬ ২০:০৭:৫৩ পিএম
শিরোনাম টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ       জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত        কুড়িগ্রামে একটি কলেজের অবৈধ ভাবে উপাধ্যক্ষের দায়িত্ব সমালোচিত প্রশাসন       নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু        গাবতলীর দুর্গাহাটায় বৃক্ষরোপণকালে লালু ও জাকির        রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর       মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল      
পীরগঞ্জে চলন্ত অটোর ওপর গাছ ভেঙে পড়ে চালকের মৃত্যু
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: আব্দুস সাত্তার
Published : Wednesday, 8 July, 2026
পীরগঞ্জে চলন্ত অটোর ওপর গাছ ভেঙে পড়ে চালকের মৃত্যু

পীরগঞ্জে চলন্ত অটোর ওপর গাছ ভেঙে পড়ে চালকের মৃত্যু

রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর–কাচদহ সড়কে চলন্ত একটি মিশুকের (অটোরিকশা) ওপর সড়কের পাশের একটি শুকনো গাছ ভেঙে পড়ে আব্দুল গফুর (৫০) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার টিউটমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল গফুর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভোটারপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে মিশুক চালিয়ে আসছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে একজন এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে খালাশপীরের উদ্দেশ্যে ফিরছিলেন আব্দুল গফুর। টিউটমারী এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি শুকনো, ঝুঁকিপূর্ণ গাছ হঠাৎ ভেঙে তাঁর চলন্ত মিশুকের ওপর পড়ে। গাছের মোটা অংশ তাঁর গলা ও শরীরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, খালাশপীর–কাচদহ সড়কের পাশে দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি শুকনো ও ঝুঁকিপূর্ণ গাছ দাঁড়িয়ে রয়েছে। এসব গাছ দ্রুত অপসারণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত চিহ্নিত করে অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com