শনিবার ১৮ জুলাই ২০২৬ ২১:০৭:৩৩ পিএম
শিরোনাম টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ       জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত        কুড়িগ্রামে একটি কলেজের অবৈধ ভাবে উপাধ্যক্ষের দায়িত্ব সমালোচিত প্রশাসন       নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু        গাবতলীর দুর্গাহাটায় বৃক্ষরোপণকালে লালু ও জাকির        রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর       মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল      
পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ক্রাইম রিপোর্টার: মোঃ রুবেল ইসলাম সিডর
Published : Wednesday, 8 July, 2026
পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ইয়াবা উদ্ধারের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (৮ জুলাই ২০২৬) রাত আনুমানিক ২ টা ১০ মিনিটে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস অভিযানিক দল পটুয়াখালী সদর থানার আওতাধীন আউলিয়াপুর ইউনিয়নের পঁচাকোড়ালিয়া এলাকার মোল্লাস্ট্যান্ডে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ৩৩ (তেত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন- আঃ রহিম হাওলাদার (৩৩) গ্রামের বাড়ি ছাতনপাড়া, বড়বগি ইউনিয়ন, তালতলী উপজেলা, বরগুনা এবং মোঃ সজিব দুয়ারী (২৬) গ্রামের বাড়ি উত্তর তক্তাবুনিয়া, হলদিয়া ইউনিয়ন, আমতলী উপজেলা, বরগুনা।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

এ বিষয়ে পটুয়াখালীর পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অবস্থান 'জিরো টলারেন্স'। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে জেলা গোয়েন্দা শাখাসহ পুলিশের সকল ইউনিট নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ অভিযান আরও জোরদার করা হবে। তিনি বলেন, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ পটুয়াখালী গড়ে তুলতে জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতেও জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com