শনিবার ১৮ জুলাই ২০২৬ ২০:০৭:৩৪ পিএম
শিরোনাম টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ       জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত        কুড়িগ্রামে একটি কলেজের অবৈধ ভাবে উপাধ্যক্ষের দায়িত্ব সমালোচিত প্রশাসন       নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু        গাবতলীর দুর্গাহাটায় বৃক্ষরোপণকালে লালু ও জাকির        রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর       মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল      
মিরসরাইয়ে ভারী বৃষ্টিতে সব ঝরনায় ভ্রমণ নিষেধাজ্ঞা
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
Published : Wednesday, 8 July, 2026
 মিরসরাইয়ে ভারী বৃষ্টিতে সব ঝরনায় ভ্রমণ নিষেধাজ্ঞা

মিরসরাইয়ে ভারী বৃষ্টিতে সব ঝরনায় ভ্রমণ নিষেধাজ্ঞা

চট্টগ্রামের মিরসরাইয়ে ভারী বৃষ্টি হওয়ায় উপজেলার সব  ঝরনায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ।
 গতকাল মঙ্গলবার চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়ারঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে
আগামী শুক্রবার পর্যন্ত উপজেলার ঝরনাগুলোতে পর্যটকদের যাতায়াত আপাতত বন্ধ থাকবে।  মিরসরাই উপজেলার ঝরনাগুলোর ইজারাদারদের সব ধরনের পর্যটন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 এবিষয়ে মিরসরাই উপজেলার ঝরনাগুলোর ইজারাদার মেসার্স ‘থ্রি বি’র স্বত্বাধিকারী ওহিদুল ইসলাম বলেন, ‘বন বিভাগের নির্দেশনার পর আমরা মিরসরাইয়ে আমাদের ইজারাভুক্ত সব ঝরনায় পর্যটন কার্যক্রম বন্ধ রেখেছি। আমাদের কর্মীরা সার্বক্ষণিক বিষয়টি তদারকি করছে।’
চট্টগ্রাম উত্তর বন বিভাগ বারৈয়ারঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম  বলেন, ‘ভারী বৃষ্টির এই সময়ে পাহাড়ি ঢলে ঝরনা এলাকার ঝিরিগুলোতে তীব্র স্রোত তৈরি হয়। দুর্যোগপূর্ণ এই সময়ে অনেক পর্যটক অতি উৎসাহী হয়ে অথবা না বুঝে বিপদে পড়েন। তাই আমরা ১০ জুলাই পর্যন্ত সব কটি ঝরনায় ভ্রমণ বন্ধ রাখার বিষয়ে ইজারাদারদের নির্দেশনা দিয়েছি।’

 বন বিভাগ জানায়, চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন বারৈয়ারঢালা জাতীয় উদ্যানের প্রায় ২ হাজার ৯৩৫ একর বনাঞ্চলজুড়ে রয়েছে খৈয়াছড়া, নাপিত্তাছড়া, রূপসী, সোনাইছড়ি, ভাওয়াছড়াসহ বেশ কটি ঝরনা। 

ঝরনাগুলোয় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য ২০১০ সাল থেকে ইজারা দিয়ে আসছে বন বিভাগ। চলতি বছরের ২৩ মে থেকে আগামী বছরের ২৪ মে পর্যন্ত এক বছরের জন্য ৪০ লাখ ১০০ টাকায় ঝরনাগুলোর ইজারা পেয়েছে ‘থ্রি-বি’। সরকারি ছুটি ও উৎসবের দিনগুলোয় শুধু খৈয়াছড়া ঝরনাতেই দিনে দুই হাজারের বেশি পর্যটক আসেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com