বুধবার ১৫ জুলাই ২০২৬ ১৬:০৭:৩০ পিএম
শিরোনাম কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও মাদক উদ্ধার       বকশীগঞ্জে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড       পবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সৌজন্য সাক্ষাৎ        মহিলা কলেজ কেন্দ্রের জলাবদ্ধতা: অবহেলার অভিযোগ তদন্তে শিক্ষা বোর্ড       শহীদ জুলাই দিবস আজ: আবু সাঈদের বাড়িতে কাটেনি শোক, দ্রুত বিচার কার্যকরের দাবি পরিবারের        পটুয়াখালীর বাউফলে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক গ্রেফতার        কুড়িগ্রামে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আটক দশ      
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধস, বহু হতাহতের শঙ্কা
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
Published : Wednesday, 8 July, 2026

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধস, বহু হতাহতের শঙ্কাকক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদ্রাসায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এসময় ক্লাস চলছিল বলে জানা গেছে। এতে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

হতাহত আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (৮ জুলাই) দুপুরে আড়াইটর দিকে এই ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ‘এ-থ্রি’ ব্লকে ওই মাদ্রাসায় হঠাৎ পাহাড়ধসের ঘটনা ঘটে। ধসের খবর পেয়ে উদ্ধারে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের শঙ্কা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের স্টেশন উখিয়া স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, একটি মাদ্রাসায় পাহাড় পাহাড়ধসে একজনের মৃত্যু হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। হতাহত আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com