শনিবার ১৮ জুলাই ২০২৬ ২১:০৭:১৭ পিএম
শিরোনাম টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ       জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত        কুড়িগ্রামে একটি কলেজের অবৈধ ভাবে উপাধ্যক্ষের দায়িত্ব সমালোচিত প্রশাসন       নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু        গাবতলীর দুর্গাহাটায় বৃক্ষরোপণকালে লালু ও জাকির        রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর       মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল      
গোপন অঙ্গে ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, নারী মাদক কারবারি গ্রেফতার
ইঞ্জিঃ মো. আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।
Published : Thursday, 9 July, 2026
গোপন অঙ্গে ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, নারী মাদক কারবারি গ্রেফতার

গোপন অঙ্গে ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, নারী মাদক কারবারি গ্রেফতার

গোপন অঙ্গে ইয়াবা ট্যাবলেট লুকিয়ে ট্রেনে করে ঢাকায় পাচারের চেষ্টা করেছিলেন এক নারী মাদক কারবারি। তবে শেষ রক্ষা হয়নি। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ সাবিত্রী রানী ব্রহ্ম (৫০) নামে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম মিয়া।

গ্রেফতার হওয়া সাবিত্রী রানী ব্রহ্ম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বণিকপাড়ার বাসিন্দা এবং নির্মল ব্রহ্মরের স্ত্রী।

পুলিশ জানায়, গত সোমবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তথ্য ছিল, এক নারী যাত্রী শরীরের গোপন স্থানে ইয়াবা লুকিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছেন। এরপর রেলওয়ে পুলিশের একটি দল নারী পুলিশের সহায়তায় সন্দেহভাজন ওই নারীকে তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে তার শরীরের গোপন স্থান থেকে একটি ছোট প্যাকেটে মোড়ানো ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহ আলম মিয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই নারীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com