শনিবার ১৮ জুলাই ২০২৬ ২০:০৭:২৩ পিএম
শিরোনাম টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ       জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত        কুড়িগ্রামে একটি কলেজের অবৈধ ভাবে উপাধ্যক্ষের দায়িত্ব সমালোচিত প্রশাসন       নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু        গাবতলীর দুর্গাহাটায় বৃক্ষরোপণকালে লালু ও জাকির        রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর       মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল      
ভারী বর্ষণে অ্যাম্বুলেন্সের ওপর ভেঙে পড়লো গাছ, ২ ঘণ্টা বন্ধ শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়ক
নাজমুল মোল্লা,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
Published : Thursday, 9 July, 2026
ভারী বর্ষণে অ্যাম্বুলেন্সের ওপর ভেঙে পড়লো গাছ, ২ ঘণ্টা বন্ধ শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়ক

ভারী বর্ষণে অ্যাম্বুলেন্সের ওপর ভেঙে পড়লো গাছ, ২ ঘণ্টা বন্ধ শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়ক

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় টানা কয়েকদিনের ভারী বর্ষণে নরম হয়ে পড়েছিল মাটি। আর সেই বৃষ্টির মধ্যেই হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়ে একটি বিশাল গাছ। দুর্ভাগ্যজনকভাবে, গাছটি এসে পড়ে একটি অ্যাম্বুলেন্সের ওপর।


বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাত প্রায় ৪ টার দিকে উপজেলার ইছাপুরা এলাকায় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সের ওপর গাছটি ভেঙে পড়ে। এতে শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।


খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ৬ টার দিকে গাছটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঘটনার সময় অ্যাম্বুলেন্সে কোনো ব্যক্তি অবস্থান করছিলেন না। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, এ ঘটনায় অ্যাম্বুলেন্স ও আশপাশের বৈদ্যুতিক লাইনের ক্ষতি হয়েছে। 


উপজেলা ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা.জামশেদ ফরিদী বলেন,এটি আমার সরকারি হাসপাতালের কোন এম্বুলেন্স নয়। রাস্তায় একটি খালি অ্যাম্বুলেন্সের দাড়িয়েছিল,  সেই অ্যাম্বুলেন্সের  ওপর গাছটি পড়েছে  । 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com