শনিবার ১৮ জুলাই ২০২৬ ২১:০৭:৪১ পিএম
শিরোনাম টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ       জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত        কুড়িগ্রামে একটি কলেজের অবৈধ ভাবে উপাধ্যক্ষের দায়িত্ব সমালোচিত প্রশাসন       নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু        গাবতলীর দুর্গাহাটায় বৃক্ষরোপণকালে লালু ও জাকির        রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর       মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল      
গৃহবধুর রহস্যজনক মৃত্যু,নির্যাতনের পর হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
v
Published : Thursday, 9 July, 2026
গৃহবধুর রহস্যজনক মৃত্যু,নির্যাতনের পর হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গৃহবধুর রহস্যজনক মৃত্যু,নির্যাতনের পর হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ঝালকাঠির নলছিটি উপজেলার এক গৃহবধুকে যৌতুকের দাবিকে কেন্দ্র করে নির্যাতনের পর হত্যা অভিযোগ উঠেছে স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। গত মঙ্গলবার দিবাগত রাতে বরিশাল নগরীর চাঁদমারি এলাকায় ভাড়া বাসা থেকে ওই গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী এনামুল হক শাহিনকে আটক করেছে পুলিশ। তবে ওই গৃহবধুর পরিবারের দাবি নির্যাতন ও হত্যার পরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার নাটক সাঁজিয়েছে স্বামী ও তার স্বজনরা।পুলিশ জানায়, নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের গৃহবধু শিরিন আক্তার তার স্বামী এনামুল হক শাহিনের সাথে বরিশালের চাঁদমাঠি এলাকায়  ভাড়া বাসায় থাকতেন। সেখানে গত মঙ্গলবার দিবাগত রাতে তার গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ওই গৃহবধূর পরিবারের দাবি আত্মহত্যা নয় বরং হত্যা করা হয়েছে তাদের মেয়েকে। হত্যা না আত্মহত্যা তদন্ত করছে পুলিশ।এ ঘটনায় স্বামী এনামুল হক শাহিনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

গৃহবধুর বাবা শাহ আলম মোল্লা ও ভাই জাহিদ হোসেনের অভিযোগ, বিয়েরপর থেকে যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে শিরিন আক্তারের ওপর শারিরীক ও মানসিক নির্যাতন করত স্বামী এনামুল হক শাহিন ও তার পরিবার। মঙ্গলবার রাতে ফের মারধরের এক পর্যায়ে শিরিন আক্তারের মৃত্যু হয়। অভিযুক্ত স্বামী মরদেহ শোবার ঘরে আড়ার সাথে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখে এবং তার স্ত্রীর আত্মহত্যার নাটক সাঁজায়। কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় ও জিজ্ঞাসাবাদের জন্য স্বামী এনামুল হক শাহিনকে আটক করে।

বরিশাল কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ  আল মামুন-উল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী তাকে কে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা হতে পারে বলে পুলিশের সন্দহ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে এনামুল হক শাহিনসহ আরও দুইজন কে আসামি করে অভিযোগ দায়ের করেছেন। তাদের গ্রেফতারের চেষ্ট করছে পুলিশ।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com