শনিবার ১৮ জুলাই ২০২৬ ২১:০৭:১৯ পিএম
শিরোনাম টাকা লেনদেনের জেরে ছোট ভাইয়ের বদলে বড় ভাইকে কুপিয়ে জখম, সন্ত্রাসীদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ       জুলাই শহীদ দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত        কুড়িগ্রামে একটি কলেজের অবৈধ ভাবে উপাধ্যক্ষের দায়িত্ব সমালোচিত প্রশাসন       নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু        গাবতলীর দুর্গাহাটায় বৃক্ষরোপণকালে লালু ও জাকির        রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর       মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল      
আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা, নওগাঁয় পরিবেশ দিবস উদযাপিত
নওগাঁ জেলা প্রতিনিধি:
Published : Thursday, 9 July, 2026
আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা, নওগাঁয় পরিবেশ দিবস উদযাপিত

আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা, নওগাঁয় পরিবেশ দিবস উদযাপিত

আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ৯জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। পরিবেশ সুরক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: মোঃ আমিনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব জয়ব্রত পাল, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নাজমুল হোসাইন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে পরিবেশ সুরক্ষায় নিজেদের মতামত ও করণীয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন নওগাঁর স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন ‘নিশান’-এর পরিচালক মোঃ মহিদুর রহমান।

সভার শুরুতে স্বাগত বক্তব্য এবং জলবায়ু পরিবর্তন ও আমাদের করণীয় বিষয়ে একটি তথ্যবহুল পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নাজমুল হোসাইন। সীমান্ত পাবলিক স্কুলের সহকারী প্রশিক্ষক জনাব মোঃ গোলাম রসুল সাকলায়েনের প্রাণবন্ত সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিল্পকারখানার প্রতিনিধিবৃন্দ, পরিবেশবিষয়ক এনজিও প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের স্থানীয় ব্যক্তিবর্গ। বক্তারা সকলে মিলে নওগাঁ জেলাকে একটি পরিবেশবান্ধব ও সবুজ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com