বুধবার ১১ মার্চ ২০২৬ ১৪:০৩:০২ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
যেখানে অনুমতি, সেখানেই বিএনপি সমাবেশ করবে : আইজিপি
নিজস্ব প্রতিবেদক :
Published : Saturday, 3 December, 2022
যেখানে অনুমতি, সেখানেই বিএনপি সমাবেশ করবে : আইজিপি

যেখানে অনুমতি, সেখানেই বিএনপি সমাবেশ করবে : আইজিপি

আমরা আশা করি যেখানে অনুমতি দেওয়া হয়েছে সেখানেই বিএনপি সমাবেশ করবে, এমনটাই জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, এখনও সময় আছে, আমরা অপেক্ষা করব। বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত পরিবর্তন করবে বলে আশা করি।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যের কৃতী সন্তানদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, বিএনপিকে সমাবেশ করতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু তারা নয়াপল্টনে সমাবেশ করার কথা বলছে। আমরা আশা করি যেখানে অনুমতি দেওয়া হয়েছে সেখানেই তারা সমাবেশ করবে।

আইজিপি বলেন, বিএনপির গণসমাবেশে নাশকতাসহ সবকিছু বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হবে।

পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, বিএনপির পক্ষ থেকে বারবার গণমাধ্যমে এমন অভিযোগ করা হচ্ছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বলেন, পুলিশ আইনের ভিত্তিতে ও নির্দিষ্ট কাঠামোতে দায়িত্ব পালন করে থাকে। কীভাবে দায়িত্ব পালন করতে হবে, সে বিষয়ে আমরা ট্রেনিং নিয়ে থাকি। আইনের আলোকে প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্ব পালন করে পুলিশ।

জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার তদন্তের বিষয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ হলে আমরা বিস্তারিত জানাবো। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com