বুধবার ১১ মার্চ ২০২৬ ১৩:০৩:৩৮ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের ২১ শে গ্রেনেড হামলার বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
ইয়ামিন হাসান ঘাটাইল (টাংগাইল)প্রতিনিধি :
Published : Monday, 21 August, 2023
ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের ২১ শে গ্রেনেড হামলার বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 
কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সারাদেশে সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থকদের প্রতি ২১ আগস্ট নারকীয়,জঘন্য ও বর্বোরোচিত গ্রেনেড হামলায় নিহত শহিদের স্বরণে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশে ২০০৪ সালের ২১শে অগাস্ট ঢাকায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় প্রাণ হারিয়েছিলো ২৪ জন যে ঘটনা একুশে আগস্টের গ্রেনেড হামলা হিসেবে পরিচিত। পরে এ ঘটনায় দায়ের করা মামলার রায়ে আদালত বলেছিলো - রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সহায়তায় ঐ হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হয়েছে।রায়ে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ক্ষমতাসীন দল বিএনপির একজন নেতা আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

২০০৪ সালের সেই ভয়াবহ সহিংসতার পর দেশে বিদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিলো। বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায় অর্থাৎ তখনকার বিশ্ব নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে তখনকার বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের প্রতি বারংবার আহবান জানিয়েছিলেন।কিন্তু সেই বিচার সরকার করেছিলেন না।পরবর্তী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ২১ শে গ্রেনেড হামলার সেই বিচারকার্য সম্পাদন করেন আওয়ামী লীগ এর সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ জননেত্রী শেখ হাসিনা।তাই সারা বাংলাদেশের ন্যায় ঘাটাইলে জনসাধারণের ন্যায় বিক্ষোভ মিছিল করেন ঘাটাইল উপজেলা আওয়ামী কমিটি সহ অন্যান্য অঙ্গসসংগঠন, ছাত্রলীগ, যুবলীগ,সেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ,কৃষক শ্রমিক জনতা লীগ সহ অন্যান্য নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ অফিস থেকে ঘাটাইল সদর বাসষ্ট্যান্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষ করে মঞ্চে অনুষ্ঠানের সভাপতি শহিদুল ইসলাম লেবু আসন গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন ,উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক, অনুষ্ঠানের সঞ্চালক আ: রহিম মিয়া,ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ এর পৌর আহবায়ক মো: সালাহ উদ্দিন শাহীন উপজেলা আওয়ামী লীগ এর ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী, উপাজেলা, পৌর আওয়ামী লীগ এর কমিটির সকল নেতৃবন্দ সহ সর্বসাধারণের উপস্থিতি ছিল লক্ষনীয়।এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগ, ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, রুবেল বলেন ঘাটাইলে শহিদুল ইসলাম লেবু ছাড়া নৌকার বিকল্প  কেউ নেই,তিনি খান পরিবার আমানুর রহমান খান রানা সাবেক এমপি কে উদ্দেশ্য করে বলেন তারা কখনো বিএনপি, জামাতদের নিয়ে কথা বলে না। তারা সবসময় সন্ত্রাস বাহিনী নিয়ে উপজেলা কমিটি আওয়ামী লীগ নিয়ে বক্তব্য পেশ করেন। 

তারা হাইব্রিড আওয়ামী লীগ বলে আখ্যায়িত করেন। এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি  শহিদুল ইসলাম লেবু বলেন ২১ শে গ্রেনেড হামলায় আমাদের নেত্রীকে বাংলাদেশ আওয়ামী লীগ কে শুণ্য করার লক্ষে বেগম খালেদা জিয়া ও তার কুলাঙ্গার ছেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি, জামাত যে হামলা বর্বোরতা চালিয়েছিল তা সফল করতে পারেনি। কিন্তু সেদিন আইভী রহমান সহ যে সমস্ত্য  নেতাকর্মীদের হত্যা করে শহিদ করেছিল। আজ সেই বিএনপি, জামাত জঙ্গিবাদ, সন্ত্রাসদের রায় হয়েছে।তাই আজ ঘাটাইলের রাজপথে বিএনপি জামাতের স্থান নেই। আজ ঘাটাইললের রাজ পথ আওয়ামী লীগ এর। তাই ভয়াবহ ২১ শে গ্রেনেড হামলায় যারা শহিদ হয়েছেন তাদের স্বরণে দোয়ায় সকলে শরীক থেকে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর আহবান করি সকল নেতাদের। এই বলে আসন গ্রহন করেন।এছাড়া অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থেকে তাদের বক্তব্য পেশ করে সমপূর্ণ অনুষ্ঠান শেষ করেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com