বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ ২২:০১:২২ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ
নিজস্ব প্রতিবেদক :
Published : Wednesday, 6 March, 2024
শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ

শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ

আগামী ১১ থেকে ১৭ মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্যাপন করা হবে। দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় এই সপ্তাহ উদ্যাপন করা হবে বলে জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান। সচিবালয়ে আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এই ৭ দিন ঢাকা মহানগরীর সকল মাছ ঘাট, আড়ত ও বাজারে জাটকা বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সেই সঙ্গে নিয়মিত অভিযান জুন পর্যন্ত চলবে। আব্দুর রহমান বলেন, ‘জাটকা নিধনের সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মধ্যসত্ত্বভোগীদের কারণে ইলিশের দাম অনেক সময় বেড়ে যায় জানিয়ে মন্ত্রী বলেন, ‘এদের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সচেতনতাও তৈরি করতে হবে।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১১ দশমিক ৬ শতাংশ আসে ইলিশ থেকে, যা একক প্রজাতি হিসেবে সর্বোচ্চ। জিডিপিতে ইলিশের অবদান ১ শতাংশের বেশি। ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষ স্থানে আছে। বাংলাদেশ এজন্যই ইলিশের জিআই পণ্যের মর্যাদা পেয়েছে। মন্ত্রী জানান, এ বছর জাটকা সংরক্ষণের প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com