মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০২:০৩:২০ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
বাইডেনের গাজা নীতির প্রতিবাদে ১২ মার্কিন কর্মকর্তার পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক:
Published : Wednesday, 3 July, 2024
বাইডেনের গাজা নীতির প্রতিবাদে ১২ মার্কিন কর্মকর্তার পদত্যাগ

বাইডেনের গাজা নীতির প্রতিবাদে ১২ মার্কিন কর্মকর্তার পদত্যাগ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা নীতির প্রতিবাদে এ পর্যন্ত ১২ জন মার্কিন কর্মকর্তা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ জুলাই) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের গাজা নীতির প্রতিবাদে ১২ জন মার্কিন কর্মকর্তা পদত্যাগ করেছেন। তারা অভিযোগ করেছে, চলমান গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের হত্যা ও অনাহারে বাইডেন প্রশাসন জড়িত রয়েছে।

মঙ্গলবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘আমেরিকার কূটনৈতিক আশ্রয় এবং ইসরাইলকে ক্রমাগত অস্ত্র সরবরাহ গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের হত্যা এবং জোরপূর্বক অনাহারে রাখায় আমাদের অনস্বীকার্য জড়িত থাকাকে নিশ্চিত করে।

কিন্তু গত বছরের ৭ অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পদত্যাগের নজিরবিহীন ঢেউ এখনো গাজা সঙ্ক্রান্ত মার্কিন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি। কারণ ব্যাপক বেসামরিক মৃত্যুর পরও ইসরাইলে মার্কিন তৈরি অস্ত্রের প্রবাহ অব্যাহত রয়েছে। এটি আমেরিকার বৈশ্বিক অবস্থানকে ক্ষতিগ্রস্থ করছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com