মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ০২:১২:৩৫ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
বিশ্বের প্রথম ক্যানসার টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু
স্বাস্থ্য ডেস্ক:
Published : Monday, 26 August, 2024
বিশ্বের প্রথম ক্যানসার টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু

বিশ্বের প্রথম ক্যানসার টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু

আর কোনো প্রাণ যাবে না ক্যানসারে। এখন আর দূরারোগ্য থাকছে না এই ব্যাধী। এমনই আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানীরা। ক্যানসারের সম্ভাব্য প্রতিষেধক আবিষ্কারের পর প্রথমবারের মতো তা পরীক্ষামূলকভাবে রোগীর দেহে প্রয়োগ করা শুরু করেছেন তারা।

গবেষকরা জানান, টিকাটি মূলত ফুসফুস ক্যানসারের রোগীদের জন্য বিশেষভাবে তৈরি। যাকে বলা হচ্ছে, এমআরএন টিকা। এর মধ্যে হাজার হাজার মানুষের জীবন রক্ষার ‘যুগান্তকারী’ সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।

গবেষণায় দেখা গেছে, ক্যানসারে আক্রান্ত হয়েছে বিশ্বে যত মানুষ মারা যায়, তার মধ্যে ফুসফুসের ক্যানসারে আক্রান্তদের সংখ্যাই সবচেয়ে বেশি। প্রতি বছর প্রায় ১৮ লাখ মানুষ মারা যায় এই ব্যাধীতে। ফুসফুসের ক্যানসারে টিউমার ছড়িয়ে পড়া রোগীদের বাঁচার হার একেবারেই কম।

গবেষকরা জানান, তারা পরীক্ষামূলকভাবে যে টিকা দিচ্ছেন, সেটি ক্যানসার কোষকে আক্রমণ করবে এবং এর ফিরে আসাও প্রতিরোধ করবে। বহুল আলোচিত এই টিকার নাম দেওয়া হয়েছে বিএনটি-ওয়ান ওয়ান সিক্স। এটি তৈরি করছে জার্মান ওষুধ প্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। গবেষকরা আরও জানান, এই টিকার লক্ষ্য, ক্যানসারের বিরুদ্ধে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com