সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ১৪:১২:৫৬ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
লগি-বৈঠার তাণ্ডবের প্রতিশোধ নিতেই ৫ আগস্টের সৃষ্টি: সাঈদীপুত্র
নিজস্ব প্রতিবেদক :
Published : Sunday, 27 October, 2024
লগি-বৈঠার তাণ্ডবের প্রতিশোধ নিতেই ৫ আগস্টের সৃষ্টি: সাঈদীপুত্র

লগি-বৈঠার তাণ্ডবের প্রতিশোধ নিতেই ৫ আগস্টের সৃষ্টি: সাঈদীপুত্র

আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার লিপ্সায় রক্তাক্ত ২৮ অক্টোবরের সৃষ্টি করেছিল। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবের প্রতিশোধ নিতেই ৫ আগস্টের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ সরকার যে গুম খুন লুণ্ঠন অত্যাচার নির্যাতন করেছে তার প্রতিবাদেই ৫ আগস্টের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ একাত্তরের স্বাধীনতায় ঠিকই নেতৃত্ব দিয়েছিল কিন্তু ক্ষমতায় আসার পর তাদের খুনের নেশা চেপে বসে। তাদের সেই পৈশাচিক তাণ্ডবের কারণেই তাদের পতন হয়েছে। জনগণের আক্রোশ থেকে বাঁচতে খুনি হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। রোববার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির (মডেল স্কুল) মাঠে এক সমাবেশে এসব কথা বলেন সাঈদীপুত্র।
 
২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী নগরকান্দা উপজেলা শাখা এ সমাবেশের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে শামীম সাঈদী বলেন, আওয়ামী লীগের খুনিরা বিনা অপরাধে যাদের ফাঁসি দিয়েছে, ক্ষমতায় টিকে থাকার লিপ্সায় যাদের হত্যা করেছে, তাদের রক্ত বৃথা যেতে দেব না। এই বাংলার মাটিতে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে।

তিনি আরও বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামীতে আপনারা তাদেরকেই ভোট দেবেন যারা ন্যায় ও কুরআনের পক্ষে। আপনারা তাদের পক্ষে থাকবেন যারা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আগামীতে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামীর পতাকা তলে আসার আহ্বান জানাই। আমরা আজীবন আপনাদের পাশে থাকতে চাই। একটি সুন্দর দেশ গড়ার জন্য আপনাদেরও এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নগরকান্দা উপজেলা শাখার আমির মাওলানা মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির ফরিদপুর জেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ইসলামি আলোচক অধ্যাপক মাওলানা মো. হাবিবুর রহমান এবং মো. আবু হারিচ মোল্যা, দলটির নগরকান্দা উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, আইনবিষয়ক সম্পাদক মো. সরোয়ার হোসেন প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com