মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫ ০২:১২:০৫ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
নোয়াখালীতে ১৭টি আগ্নেয়াস্ত্র,২৭৭ রাউন্ড গুলি ও মাদকসহ গ্রেপ্তার- ৫
নিজস্ব প্রতিবেদক,নোয়াখালী :
Published : Tuesday, 5 November, 2024
নোয়াখালীতে ১৭টি আগ্নেয়াস্ত্র,২৭৭ রাউন্ড গুলি ও মাদকসহ গ্রেপ্তার- ৫

নোয়াখালীতে ১৭টি আগ্নেয়াস্ত্র,২৭৭ রাউন্ড গুলি ও মাদকসহ গ্রেপ্তার- ৫

নোয়াখালীর সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, ও মাদকসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ৫টি বিদেশি পিস্তল, ৮টি এলজি, ৪টি একনলা বন্দুক, ৯টি পিস্তলের ম্যাগাজিন, ২৭৭ রাউন্ড পিস্তলের গুলি, ১২ কেজি গাঁজা ও ২টি পিকআপ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, জেলার চাটখিলের ছয়ানী টবগা গ্রামের বাদল হোসেন (২১), একই উপজেলার রুইতখালী গ্রামের মো. রবিন (২৮), সোনাইমুড়ী দেওটি গ্রামের মো. বাহার (৩০), বেগমগেঞ্জের হাজীপুর ইউনিয়নের আনোয়ার হোসেন (২৬) ও কুমিল্লার বাগমারা উত্তর ইউনিয়নের মুরাদ হোসেন (২২)।

মঙ্গলবার বিকেলে নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো.আহসান হাবীব পলাশ। এর আগে, সোমবার দিবাগত রাতে জেলার সেনবাগের সেবারহাট বাজার ও সোনাইমুড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা ও সেনবাগ থানা পুলিশ সদস্যরা সেনবাগের সেবারহাট সায়েদ প্লাজার সামনে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গাড়ি তল্লাশী করা শুরু করে। চেকপোস্টে রাত ১টার দিকে ১২ কেজি গাঁজাসহ একটি পিকআপ আটক করা হয়। এরপর রাত দেড়টার দিকে পিকআপের ভিতরে পলিথিনের প্যাকেটে লুকানো অবস্থায় ১০টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ জনকে আটক করা হয়। পরবর্তীতে অস্ত্রবহনকারী আসামিদের থানায় এনে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা জানায় ৩-৪ দিন পূর্বে সোনাইমুড়ীর দেওটি গ্রামের একজন ব্যক্তির কাছ থেকে তারা আরো কয়েকটি অত্যাধুনিক পিস্তল সরবরাহ করেছে।

পুলিশ আরও জানায়, এমন তথ্যের ভিত্তিতে সোনাইমুড়ীর বাহারকে আটক করে পুলিশ। পরে তার ভাষ্যমতে প্রবাসী জাফর মিয়ার রান্নাঘরের প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা অবস্থায় ৯টি ম্যাগাজিনসহ ৫টি বিদেশী পিস্তল, ২টি দেশীয় তৈরি এলজি, ২৭৭ রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি নেছার আহমেদ, নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com