মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ ০৩:০৩:৩৯ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
আন্তর্জাতিক ডেস্ক:
Published : Thursday, 21 November, 2024
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। হেগভিত্তিক আদালত হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দিয়াব ইব্রাহিম আল-মাসরির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে সংঘটিত নৃশংসতার অভিযোগে দেইফ ও ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, ৮ অক্টোবর ২০২৩ থেকে ২০ মে ২০২৪ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের জন্য বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইয়োভ গ্যালান্ট নামে দু'জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গাজায় চলমান ইসরায়েলি হামলা এবং হামাস কর্তৃক ইসরায়েলি বন্দিদের অব্যাহত আটকের কথা উল্লেখ করেছে আদালত।

বিবৃতিতে আরও বলা হয়, এটা বিশ্বাস করার 'যুক্তিসঙ্গত ভিত্তি' রয়েছে যে, গ্যালান্ট ও নেতানিয়াহু 'ইচ্ছাকৃতভাবে এবং জেনেশুনে গাজার বেসামরিক জনগণকে তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য বস্তু থেকে বঞ্চিত করেছেন।' যেমন: খাদ্য, পানি, ওষুধ এবং চিকিৎসা সরবরাহ, পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com