মঙ্গলবার ৯ জুন ২০২৬ ০৬:০৬:২৯ এএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
৩ গোলে এগিয়ে গিয়েও হতাশায় ডুবল ম্যানসিটি
খেলা ডেস্ক:
Published : Wednesday, 27 November, 2024
৩ গোলে এগিয়ে গিয়েও হতাশায় ডুবল ম্যানসিটি

৩ গোলে এগিয়ে গিয়েও হতাশায় ডুবল ম্যানসিটি

একের পর এক পরীক্ষা চালিয়ে সফল হওয়া ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা টানা ৬ ম্যাচ ধরে জয়হীন। ৫ ম্যাচ হারের পর গতকাল অবশ্য ড্র করেছে তার দল। কিন্তু, ড্রটাও যে প্রাপ্য ছিল না তাদের। ম্যাচের বড় একটা সময় নিজেদের মাঠ ইতিহাদে ফেইনুর্ডকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে দলটা। 

কিন্তু পেপ গার্দিওলার সময়টা এখন নিতান্তই মন্দ। ৭৫ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে থাকা দলটা ম্যাচ শেষ করেছে ৩-৩ ড্র নিয়ে। সেইসঙ্গে দেখা গেল এমন এক ফল– যা আগে কখনই দেখা যায়নি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে ৭৫ মিনিট পর্যন্ত ৩ গোলের লিড থাকলেও জয় নিয়ে ফিরতে না পারা দল হলো ম্যান সিটি।
 
ম্যাচের শুরুটা অবশ্য বেশ দারুণ ছিল সিটির। শুরু থেকেই আক্রমণে দাপট দেখানো দলটি প্রথম গোল পায় ৪৪ মিনিটে। স্পটকিক থেকে দলকে লিড এনে দেন আর্লিং হালান্ড। বিরতির পর শুরুটা দারুণ হয় সিটির। ৫০ মিনিটে বক্স থেকে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার গুন্দোয়ান। ৩ মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন হালান্ড। ৭৫তম মিনিটে এক গোল ফেরান আনিস হেজ মুসা। ৮২ মিনিটে ম্যানসিটির জালে বল পাঠান সান্তিয়াগো হিমেনেস। আর ৮৯তম মিনিটে গোল করে ইতিহাদের গ্যালারি স্তব্ধ করে দেন দাভিদ হানচকো।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com