বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬ ২১:০৪:২১ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের
খেলা ডেস্ক:
Published : Friday, 13 December, 2024
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের

ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের মেয়েদের

চলতি বছরের অক্টোবরে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ নারী ফুটবল দল। এর মধ্যেই র‌্যাঙ্কিংয়ে এসেছে বড় সুখবর। নারী ফুটবলের হালনাগাদ ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ। নারী ফুটবলের র‌্যাঙ্কিংয়ে বাংলার বাঘিনীদের অবস্থান এখন ১৩২ নম্বরে। সর্বশেষ আগস্টে ১৩৯–এ ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। বর্তমান র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ আছে তৃতীয় স্থানে। সাবিনা-সানজিদাদের ওপরে অবস্থান ভারত ও নেপালের।
 
সাফের ফাইনালে বাংলাদেশের কাছে হারা নেপাল র‌্যঙ্কিংয়ে ৪ ধাপ পিছিয়েছে। তাদের বর্তমান অবস্থান ১০৪। আর ভারত এক ধাপ পিছিয়ে এখন ৬৯-এ। বাংলাদেশের পর আছে পাকিস্তান (১৫৭), শ্রীলঙ্কা (১৫৮), মালদ্বীপ (১৬৩) ও ভুটান (১৭২)। ২০২৪ সালের সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে নারী ফুটবলের ১ নম্বর দল যুক্তরাষ্ট্র, আগেও শীর্ষে ছিল তারা। এক ধাপ করে এগিয়ে দুই ও তিনে উঠেছে যথাক্রমে স্পেন ও জার্মানি। ইংল্যান্ড দুই ধাপ পিছিয়ে চারে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com