শুক্রবার ১০ এপ্রিল ২০২৬ ২২:০৪:২৬ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মধ্যপন্থি নেতা ফ্রাঁসোয়া বায়রুর
আন্তর্জাতিক ডেস্ক:
Published : Friday, 13 December, 2024
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মধ্যপন্থি নেতা ফ্রাঁসোয়া বায়রুর

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী মধ্যপন্থি নেতা ফ্রাঁসোয়া বায়রুর

কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন প্রধানমন্ত্রী হিসাবে মধ্যপন্থি নেতা ফ্রাঁসোয়া বায়রুর নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। গত ৪ ডিসেম্বর পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে ক্ষমতাচ্যুত হন। তিন মাস পরই প্রধানমন্ত্রীর পতনের এ ঘটনাটি ফ্রান্সকে নতুন সংকটের দিকে ঠেলে দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী হিসাবে নাম ঘোষণার আগে বায়রু ও ম্যাখোঁর মধ্যে দুই ঘণ্টা আলোচনা হয়।

ম্যাখোঁর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ৭৩ বছর বয়সী বায়রু মধ্যপন্থি জোটের অন্যতম নেতা। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একজন মেয়র। ২০০৭ সালে মধ্যপন্থি ডেমোক্রেটিক মুভমেন্ট (মোডেম) দল প্রতিষ্ঠা করেন তিনি। ১৯৯৩ থেকে ১৯৯৭ সালের মধ্যে রক্ষণশীল সরকারের শিক্ষামন্ত্রী থাকাকালে ফরাসি জনগণের কাছে পরিচিত হয়ে ওঠেন এই রাজনীতিক। এরপর ২০০২, ২০০৭ ও ২০১২ সালে তিনবার দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী হন।

২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ম্যাখোঁকে সমর্থন দেন বায়রু। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ম্যাখোঁ তাকে ফ্রান্সের বিচারমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। পরবর্তী সময়ে ইউরোপীয় পার্লামেন্টের তহবিল তছরুপের অভিযোগে মোডেমের বিরুদ্ধে তদন্ত শুরু হলে তিনি পদত্যাগ করেন।

চলতি বছর প্যারিসের একটি আদালত ওই মামলায় মোডেমের ৮ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত ও দলটিকে জরিমানা করলেও বায়রুকে নির্দোষ সাব্যস্ত করে অব্যাহতি দেওয়া হয়। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত তিনজন প্রধানমন্ত্রী পেয়েছেন ম্যাখোঁ। বায়রু হতে যাচ্ছেন তার চতুর্থ প্রধানমন্ত্রী।

সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে বিশেষ ক্ষমতাবলে পার্লামেন্টে এমপিদের ভোট ছাড়াই পাস করিয়ে নিয়েছিলেন বাজেট বিল। প্রস্তাবিত বাজেট নিয়ে ক্ষোভ দেখা দিয়েছিল। তখন ৫৩ শতাংশ মানুষ সরকারের পতন চেয়েছিলেন। এমন পরিস্থিতিতে সরকারের অনাস্থা ভোটের মুখে পড়ার ঝুঁকি তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বার্নিয়েকে ক্ষমতা ছাড়তে হয়েছে। নতুন প্রধানমন্ত্রীর সামনে এখন পার্লামেন্টে পাসের জন্য বাজেট তৈরির চ্যালেঞ্জ রয়েছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com