সোমবার ৮ জুন ২০২৬ ১৩:০৬:৪৩ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
উৎপাদন খরচ ও ভোক্তা ব্যয়ের ব্যবধান কমানোর উপর জোর দিলেন অর্থ উপদেষ্টা
অর্থ ও বাণিজ্য ডেস্ক:
Published : Sunday, 15 December, 2024
উৎপাদন খরচ ও ভোক্তা ব্যয়ের ব্যবধান কমানোর উপর জোর দিলেন অর্থ উপদেষ্টা

উৎপাদন খরচ ও ভোক্তা ব্যয়ের ব্যবধান কমানোর উপর জোর দিলেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জনগণকে স্বস্তি দিতে উৎপাদন খরচ এবং ভোক্তার ব্যয়ের ব্যবধান কমানোর উপর জোর দিয়েছেন। আজ রোববার রাজধানীর গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে সম্মেলন বক্তা ছিলেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

অর্থ উপদেষ্টা বলেন, উৎপাদক ও ভোক্তার মাঝখানের বাড়তি দামটা অকারণে হয়। সরবরাহ শৃঙ্খলের মধ্যে কিছু ব্যক্তি অবশ্যই থাকবেন, যারা পণ্য সরবরাহে সহযোগিতা করেন। কিন্তু যখন ৫ লাখ টাকার পণ্যবাহী ট্রাক বাজারে প্রবেশ করে, তখন চাঁদাবাজরা বিভিন্ন পয়েন্টে ৫০০ টাকা করে দাবি করে। এভাবে পাঁচ লাখ টাকার পণ্যবাহী ট্রাক বাজারে এলে তা একস্থানে দাঁড়িয়েই সাত লাখ টাকা হয়ে যায়।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় দেশে দুর্নীতির কথা তুলে ধরে অনুষ্ঠানে সালেহউদ্দিন আহমেদ বলেন, চুরি অনেক দেশেই হয়েছে। তবে বাংলাদেশে এটা এত ব্যাপক যে আপনারা চিন্তাও করতে পারবেন না। এ ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণের ব্যর্থতা আছে। প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস করা হয়েছে। নীতিনির্ধারক, আমলা, ব্যবসায়ী সবাই মিলে নিয়ম ভেঙেছেন।

অনুষ্ঠানে ড. দেবপ্রিয় ভট্টাচার্য আগামী ছয় মাসের মধ্যে বা বাজেটের সময়ের মধ্যে ব্যাংকে তারল্য সংকট বা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য একটি সমন্বিত, কার্যকরী এবং আস্থা প্রবর্ধক তৈরির মধ্যমেয়াদী পরিকল্পনার উপর জোর দিয়েছেন।

তিনি বলেন, একটি মধ্যমেয়াদি পরিকল্পনা খুবই জরুরি হয়ে উঠেছে। এই মধ্যমেয়াদি পরিকল্পনা আমাদের আরেকটি বিষয়ে স্বস্তি দিতে পারে। সেটি হল আমাদের সঙ্গে বিদেশীদের সম্পর্ক। যেখান থেকে রেমিট্যান্স প্রবাহিত হয় তাদের দিকেও মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »





আরও খবর


সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com