বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬ ২১:০১:৪৫ পিএম
শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু পুনঃতদন্ত দাবি       আদালতে বেশকিছু মাইলফলক রায়ের মধ্যদিয়ে নতুন প্রত্যাশায় শেষ হচ্ছে- ২০২৪       ইথিওপিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে: স্থানীয় কর্মকর্তা       মাহমুদুল্লাহ-ফাহিমের ঝড়ো ইনিংসে জয় দিয়ে বিপিএল শুরু বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের       ড. মুহাম্মদ ইউনূসের মুক্তিযুদ্ধ       বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিয়োগ, ভিসা সহজ করতে রাশিয়ার প্রতি আহ্বান রাষ্ট্রপতির       রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ প্রধান উপদেষ্টার      
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর অফিসারদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক :
Published : Monday, 16 December, 2024
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর অফিসারদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর অফিসারদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

আজ ১৬ ডিসেম্বর এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তারা জানায়, এ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে চিফ অব স্টাফ, ১০১ এরিয়া মেজর জেনারেল সুমিত রানা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ দলের সদস্য হিসেবে তিনজন স্টাফ অফিসার ও একজন অধিনায়ক পর্যায়ের বিজিবি অফিসার যোগ দেন। একইভাবে ভারতীয় সেনাবাহিনীর তিনজন অফিসার ও অধিনায়ক পর্যায়ের বিএসএফ অফিসাররা উপস্থিত ছিলেন। উভয় দেশের প্রতিনিধিরা নিজেদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা উপহার বিনিময় করেন।

আইএসপিআর জানিয়েছে, বিজয় দিবস ও পয়লা বৈশাখের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিবসে উভয় দেশের মধ্যে এ ধরনের সৌজন্য সাক্ষাতের প্রচলন আছে। এরই ধারাবাহিকতায় আজ ১৮ মিনিটের এই সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সর্বশেষ সংবাদ
⇒সর্বশেষ সব খবর...
সর্বাধিক পঠিত
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪,হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০৩-৪
ই-মেইল : pressgonokantho@gmail.com, videogonokantho@gmail.com, cvgonokantho@gmail.com, editorgonokantho@gmail.com, web : www.gonokantho.com